Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

পিত্তের সঙ্গে সম্পর্কিত। আখেরাতে মানুষের পুনজীবিন এদেরই পুনজীবিনের মতো। বায়যাবী লিখেছেন, পুনজীর্বন চিরস্থায়ী জীবন) সংঘটিত হয় বিলয়ের পর। রূপসজ্জা, কামনা ও প্রেম মযুরের স্বভাবজাত ৷ ভয়, জ্ঞান ও প্রতিবাদী স্বভাব হচ্ছে মোরগের । মন্দ স্বভাব, উচ্চাশা কাকের বৈশিষ্ট্য। দূরান্বেষণ যেমন বায়ু প্রবাহ__ এটা হচ্ছে কবুতরের স্বভাব ৷ আল্লাহৃতায়ালা এখানে ইব্রাহিম আ. কে শিখিয়েছেন হেদায়েতের পদ্ধতি । শিখিয়েছেন ফানা ও বাকা । ফানা ওই অবস্থা যে অবস্থায় সৃষ্টবস্তুর জ্ঞান পূর্ণরূপে তিরোহিত হয়। এই অবস্থায় আল্লাহপাকের নাম, গুণাবলী ও মহত্তের বৈশিষ্ট্যসমূহের রঙে সাধক রঞ্জিত হয়। তারপর সে যখন পুনঃঅস্তিত্ব লাভ করে তখন তা হয় স্থায়ী, যাকে বাকাবিল্লাহ্‌ বলা হয়। প্রাণীগুলোর অস্তিত্হীনতা ফানা । “অতপর উহাদিগকে ডাক দাও' __ এই অবস্থা হচ্ছে জজবা (আল্লাহতায়ালার প্রেমাকর্ষণ)। আর তাদের পুনজীবন লাভ হচ্ছে বাকা । আমাদের এই ব্যাখ্যা কাশ্ফ (আত্তিকবিজ্ঞপ্তি) জাত। আত্মিক অবস্থার উপলদ্ধি। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। ইবনে আবি হাতেম, হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, আল্লাহতায়ালার হুকুমে হজরত ইব্রাহিম পাখিগুলোকে যবেহ করে তাদের টুকরোগুলোকে একত্রিত করলেন এবং সেগুলো সাত ভাগে ভাগ করে সাতটি পাহাড়ে রেখে দিলেন। মাথাগুলো রাখলেন নিজের কাছে । ইবনে জারীর ও সুদ্দী এরকমই বর্ণনা করেছেন। কিন্তু ইবনে জারীর, ইবনে ইসহাকের মাধ্যমে এবং হজরত কাতাদা, হজরত ইবনে আব্বাসের বর্ণনা থেকে বলেছেন, ইব্রাহিম আ. ভাগ করেছিলেন চারটি এবং চারটি পাহাড়ে সেগুলো রেখে দিয়েছিলেন । ইবাহিম আ. যখন বললেন, আল্লাহ্‌র হুকুমে এসে যাও, তখন পাখিদের রক্তকণিকাগুলো, পালকগুলো এবং হাড়গুলো একত্রিত হতে লাগলো । সবশেষে সংযোজিত হলো মস্তকসমূহ। 'জানিয়া রাখ যে আল্লাহ্‌ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়" __ অর্থাৎ তার পরাক্রমশীলতার প্রকাশ অবশ্যন্তাবী। কোনোকিছুই এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তিনি হাকিম, কৌশলী ৷ মৃতকে জীবিত করা তার অপার হিকমত এবং অসীম প্রজ্ঞার নিদর্শন হজরত ইব্রাহিম, হজরত উযায়ের অথবা হজরত আরমিয়ার বিবরণ তার নিদর্শনসমূহকে উপস্থাপিত করেছে। জ্ঞাতব্য ঃ মৃতকে জীবিত করা অসাধারণ ঘটনা । যারা আল্লাহতায়ালার এই ক্ষমতার কথা শুনে বিশ্বাস করে, তারা দেখতেও চায় । জেনে বিশ্বাস করার নাম, এলমুল একিন। দেখে বিশ্বাস করার নাম আইনুল একিন। হজরত ইব্রাহিম এবং হজরত উযায়েরের দেখতে চাওয়ার ইচ্ছা ছিলো বিস্বয়। অবিশ্বাস নয়। তারা আইনুল একিনের ইচ্ছাই প্রকাশ করেছিলেন। ূ তাফসীরে মাযহারী/৪৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।