দ্বারাই প্রমাণিত হয়েছে। “চিত্ত প্রশান্তির জন্য” __ এ রকম কথা বলার পর তার প্রতি সন্দেহ শব্দটি প্রয়োগ করা যায় কি? ধারণা সঠিক রাখা প্রয়োজন । আত্মিক ভ্রমণ সম্পর্কে সম্যক ধারণা থাকলে বিষয়টি ভালো বুঝা যাবে। আল্লাহতায়ালার নৈকট্যপ্রাপ্তির পথে বিভিন্ন মাকামের (স্তরের) অবস্থা, বিস্তৃতি এবং পর্যবেক্ষণকে আত্মিক ভ্রমণ বা সুলুক বলে । সুলুকের দু'টি অবস্থা । উরুজ (উর্ধারোহণ) এবং নুজুল (অবরোহণ)। উরুজের সময় মানবীয় স্বভাবের পরিচ্ছদ খসে যায়। ফেরেশতা স্বভাব বলবত হয়। রসুল পাক স. কখনো কখনো একাধারে রোজা রাখতেন । কিন্তু সাহাবাগণকে এ রকম করতে নিষেধ করেছেন। সাহাবাগণ আরজ করলেন, আপনি একাধারে রোজা রাখেন, অথচ আমাদেরকে নিষেধ করেন। রসুল স. বললেন, আমি তোমাদের মতো নই । আমার প্রতিপালক আমাকে আহার করান । এই হাদিসটি উরুজের প্রমাণ । আল্লাহওয়ালাগণ এই অবস্থাকে বলেন, সায়ের ফিল্লাহ বা আল্লাহর মধ্যে ভ্রমণ । নুজুল হচ্ছে, এর বিপরীত অবস্থা। অবরোহণের এই অবস্থা মানুষের সঙ্গে সাদৃশ্য রাখে । এই সাদৃশ্যের কারণে মানুষ নবী, রসুল এবং আল্লাহওয়ালাগণের নিকটতর হয় এবং উপকার লাভ করে। আহবানকার্য এই মাকামের উপযোগী ৷ হজরত ইব্রাহিমের প্রশ্নটি ছিলো এই মাকামের। জ্ঞাতব্য ঃ উরুজের সময় আরেফের (আল্লাহর পরিচয় লাভকারী) দৃষ্টি কেবল আল্লাহর দিকে নিবদ্ধ থাকে । এ সময় আল্লাহর পরিচিতি লাভ হয়। সূর্যকিরণ যেমন দর্পণকে পূর্ণ আলোকোজ্জ্বল করে দেয়, উরুজাবদ্ধ আরেফের অবস্থা হয় তেমনি । সে সময় পানাহারের ইচ্ছা, সুখ দুঃখের অনুভূতি তার মধ্যে আর থাকে না। নুজুলের অবস্থায় তার মানবীয় প্রকৃতিসমূহ উরুজের রঙ্গে রঞ্জিত হয়ে যায়। তখন ক্ষুধা, পিপাসা, বিভিন্ন প্রকার মানবীয় প্রকৃতি দৃষ্টিগোচর হলেও অবিকল তা সাধারণ মানুষের মতো নয়। তখন তিনি উরুজাবস্থায় দৃষ্ট ও শ্রুত বিষয়গুলো অন্যদের বলতে পারেন । অন্যরাও তখন তার মাধ্যমে আল্লাহ-পরিচিতি প্রাপ্ত হয়। যারা তাদের সঙ্গে যতবেশী ঘনিষ্ঠ হন তারা ততবেশী কামালিয়াত (পূর্ণতা) লাভ করেন। উরুজ নবী, ওলী সকলেরই হয়। কিন্তু এর স্তরগত পার্থক্য রয়েছে। তাদের নুজুলের মধ্যেও রয়েছে বিরাট পার্থক্য । এ জন্যই তাদের কারো মাধ্যমে অল্প সংখ্যক এবং কারো মাধ্যমে অধিক সংখ্যক লোক ফয়েজ প্রাপ্ত হন। এই ফয়েজ আদান প্রদানের জন্য সাদৃশ্য থাকা জরুরী । এ জন্যই মানুষের হেদায়েতের জন্য মানুষের মধ্য থেকেই নবী বানানো হয়েছে। নবীদের মাধ্যম ব্যতীত সাধারণ মানুষ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। আল্লাহ হচ্ছেন নূর । আর সাধারণ মানুষ অপবিভ্রতা ও অন্ধকারে আচ্ছন্ন । সুতরাং মাধ্যমের প্রয়োজন । যিনি তাফসীরে মাযহারী/৪ ১ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।