তৎপর তাহাদের এক এক অংশ পাহাড়ে স্থাপন কর। অতঃপর উহাদিগকে ডাক দাও, উহারা দ্রুত গতিতে তোমার নিকট আসিবে । জানিয়া রাখ যে আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় 1 হাসান, কাতাদা, আতা খোরাসানী এবং ইবনে জারীর বর্ণনা করেন, হজরত ইব্রাহিম আ. একটি গাধার লাশ সমুদ্রতীরে পড়ে থাকতে দেখেছিলেন । জোয়ারের সময় সমুদ্রের হিংস্র প্রাণীরা তার গোশত খেয়ে যেতো । জোয়ার সরে গেলে জঙ্গলের হিংস্র প্রাণী ও পাখিরা তার গোশত খেতো। হজরত ইব্রাহিম আ. বিস্বিত হলেন এবং আরজ করলেন, হে আমার প্রতিপালক! আমি জানি তৃমি এই মৃত গাধাটির বিভিন্ন অংশ সমুদ্র ও জঙ্গল থেকে এনে একক্রিত করে জীবিত করতে পারো। তবে আমাকে দেখিয়ে দাও, কিভাবে তৃমি জীবিত করো । অন্য বর্ণনায় আছে, নমরুদদ দুই ব্যক্তিকে ডেকে এনে একজনকে হত্যা করলো এবং অন্যজনকে ছেড়ে দিলো এবং বললো, আমি জীবন দেই এবং মৃত্যু ঘটাই। তুমি কি তোমার আল্লাহকে এমন করতে দেখেছো? এ সময় হজরত ইব্রাহিম এ রকম প্রশ্ন করেছিলেন। হজরত সাঈদ বিন জোবায়ের বলেন, হজরত ইব্রাহিম খলিল পদমর্যাদায় ভূষিত হলেন। তাকে এই সুসংবাদ দিলেন মৃত্যুর ফেরেশতা । হজরত ইব্রাহিম বললেন, এই সুসংবাদের নির্দশন কী? ফেরেশতা বললেন, আপনি প্রার্থনা জানালে আল্লাহ তায়ালা মৃতকে জীবিত করে দেখাবেন। হজরত ইব্রাহিম আ. এর প্রশ্রটি ছিলো ওই সময়ের । যখন আল্লাহ বললেন, “তবে কি তৃমি বিশ্বাস কর নাই?' তিনি বললেন, “কেন করিব না, তবে ইহা কেবল আমার চিনত্ত-প্রশান্তির জন্য !' __ মানব প্রকৃতি এই যে, প্রত্যক্ষ-গোচর না হওয়া পর্যস্ত অন্তর প্রশান্ত হয় না। এখানে সন্দেহের প্রশ্ন আসে না। এখানে সন্দেহ আল্লাহ তায়ালার শক্তিমত্তা সম্পর্কে নয় । বরং সন্দেহ ছিলো আল্লাহ তার দোয়া কবুল করেন কিনা তাই দেখা । রসুলে পাক স. এরশাদ করেন, দেখার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, শোনার মাধ্যমে তা হয় না। গোবৎস পূজার সংবাদ শুনেও হজরত মুসা আ. এর রোষ তার নিয়ন্ত্রণাধীনেই ছিলো । তখনও তিনি ধরে রেখেছিলেন তওরাতকে । কিন্তু যখন তিনি নিজ চোখে তাদেরকে পূজা করতে দেখলেন, তখন তওরাত খন্ডগুলো ফেলে দিলেন এবং তা ভেঙে গেলো । এই আয়াত নাজিল হওয়ার পর বিভিন্ন লোক বললেন, হজরত ইব্রাহিম সন্দেহ পোষণ করেছেন, কিন্তু আমাদের রসুল স. সন্দেহ করেননি । আমি বলি, এ রকম উক্তি দুর্বল । কেননা হজরত ইব্রাহিমের সন্দেহবাদী না হওয়াটা এই আয়াত তাফসীরে মাযহারী/৪ ০ ূ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।