আলোচনা জুড়ে দিলেন। দুই কবি কিছুক্ষণ তাদের কবিতাপরস্পরকে আবৃত্তি করে শোনালেন। এরপর আবু নায়েলা বললেন, আমি তোমার কাছে এসেছি এক কাজে। কিন্তু আগে কথা দাও ব্যাপারটা গোপন রাখবে? কাব বললো, ঠিক আছে। আবু নায়েলা বললেন, আমাদের হয়েছে এক মুসিবত! এমন এক ব্যক্তি আমাদের এখানে এসেছে, যার জন্য সমগ্র আরব দেশই আমাদের শক্র । সকলের সঙ্গেই আমরা সম্পর্কছিত্র। ক্ষুধায় কষ্ট পাচ্ছে আমাদের পরিবার পরিজনেরা। কাব বললো, আমি তো আগেই বলেছি, শেষ পর্যন্ত এরকমই হবে । আবু নায়েলা কিনতে এসেছি । এর জন্য আমরা বন্ধক রাখতে প্রস্তৃত। কাব বললো, তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো । আবু নায়েলা বললেন, এরকম বন্ধক রাখাতো অত্যন্ত লজ্জাকর। বরং পরিশোধের সময় আমরা এক ওসকের বিনিময়ে দুই ওসকের বন্ধক রাখলাম । কাব বললো, তবে তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো ৷ আবু নায়েলা বললেন, তা কি করে সম্ভব! তুমি আরবদের মধ্যে সর্বাপেক্ষা সন্ত্ান্ত, সুপুরুষ । তোমার সৌন্দর্য দেখে কোনো মহিলাই আত্মসংবরণ করতে পারবে না। আমরা বরং আমাদের যুদ্ধান্ত্রগুলো বন্ধক রাখবো। তুমি তো জানোই অস্ত্রের প্রয়োজন আমাদের কতোটুকু । কাব বললো, আচ্ছা। আবু নায়েলা তার দলের নিকট ফিরে এলেন। এই কৌশলটিকে পছন্দ করলেন সকলে । তারা রসুল স.কে পূর্ণ ঘটনা জানালেন । মোহাম্মদ বিন ইসহাক এবং ইমাম আহমদ বিশুদ্ধ সূত্রে হজরত ইবনে আব্বাসের বিবরণ উল্লেখ করেছেন এরকম, রাব্রিকালে রসুল স. এই দলটিকে বাকীয়ে গারকাদ পর্যস্ত এগিয়ে দিলেন। বললেন, আল্লাহ্র উপর নির্ভর করে এগিয়ে যাও। হে আল্লাহ, তুমি এদেরকে সাহায্য করো । চৌদ্দই রবিউল আউয়ালের রাত্রি। চরাচর জুড়ে জ্যোন্বার প্রাবন। রসুল স. ফিরে এলেন। সাহাবীদের ক্ষুদ্র দলটি চললেন কাব বিন আশরাফের গৃহাভিমুখে । আবু নায়েলা বললেন, আমি কাবের মাথার চুল যখন শক্ত করে ধরবো, তখন তোমরা তরবারী নিয়ে ঝাঁপিয়ে পড়বে তার উপরে । কাবের বাড়িতে পৌছে আবু নায়েলা ডাক দিলেন। নতুন বিবাহিত কাব ডাক শুনে চাদর মুড়ি দিয়ে উঠে পড়লো । তার স্ত্রী তার চাদরের কোনা ধরে টেনে বললো, তুমি একটা জংলী। জংলী না হলে কেউ এসময়ে বের হয়। আমার তো ভয় করছে। বাইরে বেরিও না। ঘরে থেকেই তুমি তাদের সাথে কথা বলো। কাব বললো, আমি তাদের সাথে অঙ্গীকারাবদ্ধ। আর ওরাতো আমার আত্মীয়ই। মোহাম্মদ বিন মোসলেমা আমার ভাগ্নে আর আবু নায়েলা আমার দুধ ভাই। তারা আমাকে ডেকে তুলবেই । আর এরকম নেতিবাচক আচরণ সন্তান্ত্র ব্যক্তির জন্য অশোভন । চাদর বেষ্টিত কাব ূ তাফসীরে মাযহারী/৩৯৭ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।