আবদুর রাজ্জাক জুহুরীর বর্ণনা থেকে আবদুল্লাহ বিন কাব বিন মালেকের উক্তি উল্লেখ করেছেন এরকম, এই আয়াত নাজিল হয়েছে কাব বিন আশরাফ সম্পর্কে । সে তার কবিতায় রসুল স.কে ব্দ্রিপ করতো এবং মুসলমানদেরকে গালি দিতো । কবিতার মাধ্যমে সে রসুল স. ও তার সাহাবীদের বিরুদ্ধে মুশরিকদেরকে উত্তেজিত করে তুলতো। আমি বলি, ঘটনাটি বদর যুদ্ধের পরের । কাব যখন দেখলো, তার চোখের সামনে কোরাইশদের বড় বড় নেতারা মারা গেলো, তখন সে মক্কায় চলে গেলো। মুশরিকদেরকে একত্রিত করে পুনরাক্রমণের জন্য প্রস্তুত করতে সচেষ্ট হলো সে। কোরাইশরা তাকে জিজ্ঞেস করলো, বলো। আমাদের দল সত্যানুসারী না মোহাম্মদের দল? সে বললো, তোমাদের দল । কবিতার জবাব কবিতার মাধ্যমে দেয়াই সমীচীন । রসুল স. তাই হজরত হাস্সানকে কবিতার মাধ্যমে জবাব দিতে নির্দেশ দিলেন। হজরত হাস্সান কাবের ব্যাঙ্গ-বিদ্রপের উপযুক্ত জবাব দিলেন। বিশুদ্ধ বর্ণনায় এসেছে, রসুল স. এরশাদ করেছেন, কাব বিন আশরাফ তার কবিতার মাধ্যমে আল্লাহ ও তার রসুলকে দুঃখ দিয়েছে এবং মুশরিকদেরকে উদ্দীপিত করেছে। তাকে হত্যা করতে পারবে কে? মোহাম্মদ বিন মোসলেমা বললেন, হে আল্লাহর রসুল! এই খেদমত সম্পাদন করবো আমি । তিনি আমার মামা ৷ আমিই তাকে হত্যা করবো । রসুল স. বললেন, তথাস্তু। মোহাম্মদ বিন মোসলেমা নিজ গৃহে ফিরে এলেন। পানাহার পরিত্যাগ করলেন তিনি। তিনদিন অতিবাহিত হলো এভাবে । রসুল স. তাকে ডেকে বললেন, তুমি পানাহার ছেড়ে দিয়েছো কেনো? তিনি বললেন, ইয়া রসুলাল্লাহ! আমি চিস্তিত -_ কৃত অঙ্গীকারটি পূর্ণ করতে পারবো কিনা । রসুল স. বললেন, চেষ্টা করাই তোমার কাজ। সা'দ বিন মুআজ এর সাথে মতবিনিময় করো । নির্দেশমতো তিনি হজরত সা'দের সাথে পরামর্শ করলেন। সা"দ বললেন, তুমি তার নিকট গিয়ে ধার হিসাবে কিছু খাদ্যসামগ্রী চাও। কাবকে হত্যা করার জন্য ছোট একটি দল প্রস্তুত হলো। মোহাম্মদ বিন মোসলেমার সঙ্গে যোগ দিলেন ওবাদ বিন বিশর, আবু নায়েলা, সুলকান বিন সালামা, হারেস বিন আবাস এবং হারেস বিন আউস বিন মুআজ। তারা মিলিত হলেন আবু আবাস বিন হিবরের সঙ্গে। সকলে মিলে রসুল স. এর খেদমতে হাজির হয়ে তারা আরজ করলেন, হে আল্লাহর রসুল! আমরা কাবকে হত্যা করতে গিয়ে কৌশল অবলম্বনার্থে আপনার বিরুদ্ধে কিছু অসঙ্গত কথা উচ্চারণ করতে পারি - এ ব্যাপারে আমাদেরকে অনুমতি দিন । রসুল স. বললেন, ঠিক আছে। যা প্রয়োজন হয় বোল। তখন সকলে মিলে প্রথমে পাঠালেন আবু নায়েলাকে । আবু নায়েলা ছিলেন কবি। কাব্যসূত্রে তিনি কাবের সঙ্গে সাক্ষাৎ করে কবিতা বিষয়ক তাফসীরে মাযহারী/৩৯৬ ৃ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৩৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।