সুরা আলে ইমরান £ আয়াত ১৮৬ 1৯152510955445% র্ চা এ 11%-4 রা ৯26৫ 2557 স্পা ৯ পর 1 & পেশ ০৮৮৭ ১145 ৩৪৬৬১৩১০১৭৮ 0) তোমাদিগকে নিশ্চয় তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের এবং অংশীবাদীদের নিকট হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং সাবধান হইয়া চল তবে উহা হইবে কর্মে দৃঢ় সংকল্প । পৃথিবী পরীক্ষার স্থান। এখানের বিভ্তবৈভব এবং জীবনসম্পৃক্ততার বিভিন্ন সূত্র থেকে নেমে আসবে অনেক বিপদ । এখানে নামাজ রোজা হজ জাকাত এবং জেহাদ সম্পাদনের তিক্ত দায়িতৃকে যেমন নির্বিবাদে বরণ করে নিতে হবে, তেমনি ধৈর্যের সঙ্গে মেনে নিতে হবে কখনো কখনো সম্পদ বিনষ্টিকে, ব্যবসার অসফলতাকে । বুক পেতে নিতে হবে নিরাময়যোগ্য অথবা নিরাময়রহিত রোগব্যধিজনিত অসহায়তৃকে । স্বজনহারানোর শোককে । তদুপরি শুনতে পাবে মর্মবিদারক বাক্যাবলী আহলে কিতাবদের। কখনো মুশরিকদের । ব্যঙ্গ বিদ্রুপ, অপবাদ - অনেক কিছুই মেনে নিতে হবে বিশ্বাসবানদেরকে । সুতরাং ধৈর্য ধারণ করতে হবে । ত্যাগ তিতিক্ষায় অটল থাকতে হবে। ইবনে মুনজির এবং ইবনে আবী হাতেম তাদের গ্রন্থে উত্তম সূত্রে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন এ রকম, এই আয়াতের শানে নুজুল ওই ঘটনাটি যা সংঘটিত হয়েছিলো হজরত আবু বকর এবং ফাখখাজ ইহুদীর মধ্যে ৷ ফাখখাজ বলেছিলো, আল্লাহ দরিদ্র আর আমরা ধনী । ইকরামা, মুকাতিল, কালাবী এবং ইবনে জারীহও এরকম বর্ণনা করেছেন। তারা বলেছেন, রসুল স. হজরত আবু বকরকে বনু কায়নুকার সর্দার ফাখখাজ বিন আজুরার নিকট একটি চিঠিসহ প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিলো কিছু সম্পদ সংগ্রহ করা । হজরত আবু বকরকে নির্দেশ দেয়া হয়েছিলো, তিনি যেনো উত্তেজিত না হন। তিনি গলায় একটি তলোয়ার ঝুলিয়ে ফাখ্খাজ এর নিকট গেলেন এবং বরকতপূর্ণ চিঠিটি দিলেন। চিঠি পড়ে ফাখখাজ বললো, এখন তোমাদের প্রতিপালক আমাদের সাহায্যের মুখাপেক্ষী । এহেন ধৃষ্টতাপূর্ণ কথা শুনে হজরত আবু বকর তাকে তলোয়ার দ্বারা আঘাত করতে চাইলেন কিন্তু রসুল স. এর নির্দেশ শ্রণ করে সংযত হলেন। তিনি ফিরে এলেন । তখন নাজিল হলো এই আয়াত। তাফসীরে মাযহারী/৩৯৫ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।