আমার অংশ নিয়ে নেয়া হলো। আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, তোমার কাছ থেকে যা নেয়া হয়েছে, তা ফিরিয়ে দেয়া হবে। মৃত্যুর পর তাকে এবং তার সকল বংশধরকে তোমার অভ্যন্তরেই স্থাপন করা হবে। পৃথিবী কর্মের স্থান। ফল প্রদান করা হবে মৃত্যুত্তোর জীবনে । বিনিময় দেয়া হবে যথানিয়মে | মন্দের বদলে মন্দ। ভালোর বদলে ভালো । বিশ্বাসীদের ধৈর্য ও আনুগত্য এবং অবিশ্বাসীদের অস্বীকৃতি ও মিথ্যাচার __ সবকিছুর পূর্ণবিনিময় দানের স্থান হিসাবে আখেরাতকেই নির্ধারণ করা হয়েছে। তবে কিঞ্চিত প্রতিফল অবশ্য কখনো কখনো দুনিয়াতেও মিলবে । যেমন অন্য স্থানে আল্লাহ বলেছেন, “আমি ইব্রাহিমকে পৃথিবীতে বিনিময় দান করেছি। আখেরাতেও সে হবে সতকর্মপরায়নদের অন্তর্ভূত ।' পৃথিবী ও আখেরাতের মধ্যবর্তী স্থান কবর । আখেরাতের বিনিময় লাভের প্রক্রিয়া শুরু হবে এই কবর থেকেই । হজরত আবু সাইদ খুদরী বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কবর হবে জান্নাতের উদ্যানের মধ্য থেকে একটি উদ্যান অথবা দোজখের অগ্নিগহবরগুলোর মধ্য থেকে একটি গহবর ৷ পার্থিব জীবন প্রতারণা বৈ অন্য কিছু নয়। এখানকার সৌন্দর্য, সম্পদ চোখ ধাধিয়ে দেয়। অন্তরকে করে উদাসীন । দ্বিধা, সন্দেহ আর প্রচারনাপীড়িত এই পৃথিবী অনন্ত জীবনের বাস্তবতায় স্বপ্নের মতো ধুসর, অস্তিত্হীন। পৃথিবী মগ্নুরা সংকীর্ণ চিত্ত, অস্বচ্ছ দৃষ্টি সম্পন্ন । হজরত কাতাদা বলেছেন, এই আয়াতের শেষ শব্দটির (গুরুর) অর্থ বাতিল। দুনিয়া অন্যের জন্য রেখে চলে যেতে হয়। পার্থিবতা অপস্ৃত হবে শ্রীত্বই। তাই পার্থিব জীবনে তোমরা আল্লাহর আনুগত্যকে আশ্রয় করো। হাসান বসরী বলেছেন, দুনিয়া তৃণগুল্মাদির সজীবতার মতো (সোময়িক)। কিশোর কিশোরীদের ত্রীড়াকর্মের মতো (অস্থায়ী)। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আন্লাহ্তায়ালা এরশাদ করেছেন, আমি পুণ্যবানদের জন্য দর্শনাতীত এবং শ্রবণাতীত নেয়ামতসমৃহ প্রস্তুত করে রেখেছিঃযা উপলব্ধিতেও ধারণ করা যায় না। প্রমাণ চাইলে পাঠ করো “ফালা তা'লামু নাফ্সুম মা উখৃফিয়ালাহুম মিন কুররতি আইয়ুনিন জাযা আম বিমা কানু ইয়া*মালুন।' জান্নাতের একটি বৃক্ষের বিস্তৃতি এমন যে, একশ বছর ভ্রমণ করেও সেই বৃক্ষছায়ার সীমানা অতিক্রম করা যায় না। যদি প্রমাণ চাও তবে পড়ো __ “ওয়া জিল্লিম মামদৃদ ।' সুবিস্তৃত ছায়া থাকবে সেখানে । জান্নাতের যষ্টি পৃথিবী ও পার্থিবতা থেকে শ্রেয়। যদি চাও তবে পড়তে পারো __ ফামান জুহ্জিহা আনিন্নার ওয়া উদ্খিলাল জান্নাতা ফা কৃদ ফাজা।' বাগবী । অন্য সনদে বোখারী, মুসলিম ৷ তাফসীরে মাযহারী/৩৯৪ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।