Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

গনিমতের মাল এবং কোরবানীর পশুর গোশত্‌ বনি ইসরাইলদের জন্য হালাল ছিলো না। পূর্ববর্তী শরিয়তের নির্দেশ ছিলো, গণিমতের সামগ্রী একত্রিত করে কোনো খোলা প্রান্তরে রেখে দিতে হতো। তখন আকাশ থেকে নেমে আসতো শাদা আগুন। ওই লেলিহান আগুন এসে গণিমতের সম্পদকে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিতো। এটা ছিলো জেহাদ কবুল হওয়ার নিদর্শন। আগুন নেমে আসবার সময় বাঘের গর্জনের মতো আওয়াজ শোনা যেত। আগুণ না নেমে এলে বুঝা যেতো জেহাদ কবুল হয়নি। কালাবী বলেছেন, কাব বিন আশরাফ, মালেক বিন জয়িফ, ওয়াহাব বিন ইয়াহুদা, জায়েদ বিন তাবুত, ফাখখাজ বিন আজুর এবং হুয়াই বিন আখতাব রসুল স. এর নিকট হাজির হয়ে বললো, মোহাম্মদ! তুমি বলছো, আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছেন । আর তোমার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে। যদি তাই হয়, তবে তওরাত নির্দেশিত প্রমাণ দেখাও । তওরাতে বলা হয়েছে, যদি কেউ নবী হবার দাবী করে, তবে যতক্ষণ না সে তোমাদের সামনে এমন কোরবানী হাজির করে যা আকাশী আগুনে ভম্বীভূত হয়, ততক্ষন পর্যন্ত তোমরা তাকে বিশ্বাস করো না। এখন তুমি যদি তোমার কোরবানী আকাশী আগুন দ্বারা তস্বীভূত হয়েছে দেখাতে পারো, তবে আমরা তোমার প্রতি ইমান আনবো । ইমাম সুদ্দী বলেছেন, আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, যদি কেউ নবী বলে দাবী করে তবে তাকে এমন কোরবানী উপস্থিত করতে বলো যা আগুন এসে গ্রাস করে । যদি সে তা না পারে তবে তাকে বিশ্বাস কোরো না। তবে হজরত ঈসা এবং হজরত মোহাম্মদ স. এর ব্যতিক্রম । তাদেরকে এ রকম প্রমাণ হাজির করতে হবে না। এই প্রমাণ ছাড়াই তাদেরকে মান্য করতে হবে। ইহুদীদের এ রকম কুটতর্কের প্রেক্ষিতে আল্লাহ্তায়ালা তার প্রিয় নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমাদের উদ্দেশ্য অসৎ। স্পষ্ট প্রমাণকে অমান্য করা তোমাদের বৈশিষ্ট্য । ইতোপূর্বে এ রকম প্রমাণ তো সকল নবীই পেশ করেছিলেন, কিন্তু তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। কোনো কোনো নবীকে হত্যা করতেও পিছপা হওনি (হজরত যাকারিয়া ও হজরত ইয়াহিয়া নবী প্রমাণ পেশ করা সত্বেও তারা তোমাদের হাতে নিহত হয়েছিলেন)। তোমরাও তোমাদের পূর্বপুরুষদের মতো। কপট ও অবিশ্বাসী । বিশ্বাস স্থাপনের পূর্বশর্ত হিসাবে আল্লাহ্‌ পাকের নির্দেশকে মান্য করা নিশ্চয় তোমাদের অভিপ্রায় নয়। তাই যদি হতো তবে যাকারিয়া এবং ইয়াহিয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা হতো। তোমাদের কথা সত্য নয়। তোমরা হিংসুক এবং বংশগৌরবে মগ্ন । আল্লাহ্‌র নির্দেশের কারণে নয় _- হিংসা এবং গোত্র অহমিকার কারণেই তোমরা ইমান বিমুখ । তোমরা যা বলছো তা বাহানা মাত্র। তাফসীরে মাযহারী/৩৯২ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।