ইহুদীরা তাদের পূর্ববর্তী নবীদেরকে হত্যা করেছিলো । তাদের পরবতীরা পূর্ববীদের এই আচরণকে পছন্দ করে যাচ্ছে। তাদের এই অশুভ পছন্দকে লিখে আস্বাদ গ্রহণ করো জাহান্নামের জ্বলস্ত অগ্নিশিখার ৷ “আজাবুল হারীকৃ ” অর্থ যন্ত্রণাদায়ক লেলিহান আযাব । আস্বাদ গ্রহণ করা বোঝাতে এখানে “ভুকু' শব্দটি উল্লেখিত হয়েছে । রূপক অর্থে সকল অনুভূতিকে এই শব্দটির অন্তর্ভুত করা যায়। দুর্বল ব্যক্তিদের কাছ থেকে সুদ গ্রহণ করে ইহুদীরা এক ধরনের আনন্দানুভব করতো । তাদের এই আনন্দানুভূতির অনুকূলে ব্যাঙ্গার্থে তাই 'জুকু' শব্দটি ব্যবহৃত হয়েছে। “ইয়াদ' অর্থ হাত। আয়াতে এর বহুবচন হিসাবে 'আইদি' উল্লেখ করা হয়েছে। এই শব্দটির সরাসরি অর্থ গ্রহণ করা হলে, হাত সমূহের মাধ্যমে তারা যা অর্জন করেছে-এ রকম বলতে হয়। কিন্তু প্রকৃত অর্থ হবে “কৃতকর্ম' ৷ দহন যন্ত্রণা তাদের কৃতকর্মের প্রতিফল। নিশ্চয়ই আল্লাহ্ অত্যাচারী নন। অর্থাৎ কৃতকর্মের উপযুক্ত শাস্তির অতিরিক্ততা তিনি করেন না। আশায়েরাদের একটি সন্দেহমূলক মাসআলা ঃ আল্লাহতায়ালা সকল প্রকার মন্দ থেকে যুক্ত । জুলুম নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কর্ম। তাই তার জন্য জুলুম থেকে পবিত্র থাকা জরুরী । জুলুম না করলে ইনসাফ করা আবশ্যকীয় হয়ে দাড়ায় । ইনসাফের জন্য জরুরী পৃণ্যের প্রতিদান এবং পাপের শাস্তি নিশ্চিত করা । এরকম দৃষ্টিভঙ্গি মোতাজিলাদের। তারা বলে ইনসাফ করতে অর্থাৎ সওয়াব ও আযাব দিতে আল্লাহতায়ালা বাধ্য । এরকম ধারণা সুন্নত জামাতের অন্তর্তত আশায়েরাদের বিশ্বাসবিরুদ্ধ। প্রকৃতপক্ষে আল্লাহতায়ালা কোনোকিছু করতে বাধ্য নন। তার অপরিসীম ক্ষমতা প্রয়োগের ব্যাপারে তিনি সম্পূর্ণ স্বাধীন। তিনি যেমন ইচ্ছা করেন, তেমনই হয়। ওঁচিত্য ও বাধ্যতাজ্ঞাপক সকল কিছু থেকে তিনি মুক্ত, পবিত্র জুলুম শব্দের আভিধানিক অর্থ কোনোকিছুর স্থানচ্যুতি ঘটানো ।.হ্বাসবৃদ্ধি কিংবা পরিবর্তন পরিবর্ধন যেভাবেই হোক না কেনো। এভাবে কোনোকিছুর যথাঅধিকার ক্ষুন্ন করা আল্লাহর মর্যাদার জন্য শোভনীয় নয়। একথাও ভালোভাবে জেনে নেয়া দরকার যে, অপরাধ ব্যতিরেকেই যদি আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে শাস্তিদান করেন, তবুও জুলুম হবে না। কারণ তিনি একক মালিক । তীর হস্তক্ষেপ তার আপন মালিকানার ভিতরেই (অন্যের মালিকানায় হলে জুলুম হতো) । যার অস্তিত্ব অথবা সম্ভাবনা রয়েছে, তাকেই কেবল অপসারণ করা সম্ভব । তাই আল্লাহ্র জন্য জুলুম শব্দটির প্রয়োগই সম্ভব নয়। তবু এখানে তিনি জালেম নন __ একথা উল্লেখ করা হয়েছে৷ যা নাই তা অপসারণ করার প্রশ্নও আসতে পারে না। কিন্তু কোনো তাফসীরে মাযহারী/৩৯০ ূ ॥|11.011100117.001
— صفحة ٣٩٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.