বুলিয়ে দিলেন। বুড়ির চোখ ভালো হয়ে গেলো । হজরত তার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে ওঠে দীড়াও । বুড়ি দীড়ালো এবং তীকে চিনতে পেরে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই উযায়ের। এরপর দেখা হলো তার ছেলের সঙ্গে। যার বয়স হয়েছিলো একশ' বছর। তার নাতি পুতিগুলোও হয়ে গিয়েছিলো বৃদ্ধ । কিন্তু হজরতের চুল দাড়ি তখনও কালো । বাদী তাকে নিয়ে বনি ইসরাইলদের মজলিশে উপস্থিত হয়ে বললো, ইনি উযায়ের। তারা বিশ্বাস করলো না। বাদী বললো, আমি তার বাদী। তার দোয়াতেই আমি চক্ষু ফিরে পেয়েছি এবং সচল হয়েছি। আল্লাহতায়ালা তাকে একশ' বছর মৃত অবস্থায় রেখেছিলেন, এখন জীবিত করে দিয়েছেন। হজরতের ছেলে বললো, আমার পিতার বুকে চন্দ্রাকৃতির একটি কালো দাগ আছে। হজরত জামা খুলে দেখালেন। সবাই দেখলো তার বুকে চন্দ্রাকৃতির কালো দাগ। সুদ্দী এবং কালাবী বর্ণনা করেছেন, হজরত উযায়ের যখন আপন সম্প্রদায়ের কাছে ফিরে এলেন, তখন তওরাত কিতাব ছিলো না। এই মহাথস্থুটিকে বখত নসর পুড়িয়ে দিয়েছিলো । তিনি কেঁদে ফেললেন । এমন সময় এক ফেরেশতা এসে তাকে এক পেয়ালা পানি পান করালেন। সঙ্গে সঙ্গে তওরাতের পূর্ণচিত্র তার হৃদয়ে ভেসে উঠলো । লোকেরা যখন তাকে উযায়ের বলে মানতে চাইছিলো না, তখন তিনি তওরাত মুখস্ত বলতে শুরু করলেন। এভাবে পূর্ণ তওরাত লিপিবদ্ধ করা হলো। লোকেরা বিশ্বাস করলো না। বলতে লাগলো, তওরাত তো ধ্বংস হয়ে গিয়েছে। সুরা বাকারা £ আয়াত ২৬০ ০ ৩০৫৪ 3/5-5105% ৬4৫৩০ 9৫2 095৫৩ ৩5% ৫ ৮/58234 218 25555058225 হঠ, পর 55 শির 9253)250, 04599364520 7) যখন ইব্রাহিম বলিল, “হে আমার প্রতিপালক ! কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও ।' তিনি বলিলেন,“তবে কি তুমি বিশ্বাস কর নাই?" সে বলিল, 'কেন করিব না, তবে ইহা কেবল আমার চিত্ত-প্রশান্তির জন্য!' তিনি বলিলেন, “তবে চারিটি পাখি লও এবং উহাদিগকে তোমার বশীভূত করিয়া লও । তাফসীরে মাযহারী/৩৯ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।