Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

লালে আর ১৯১ রি প্ 14১ রর 0 তত 5 ১১৮৯৮ 9 ০০০ টেট (০০১০২ 25 ০%-৮08-9559148- 0 এবং আল্লাহ নিজ অনুগ্বহে যাহা তোমাদিগকে দিয়াছেন তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে। না, ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে কিয়ামতের দিন উহাই তাহাদের গলার বেড়ি হইবে । আসমান ও জমিনের চরম স্বত্বাধিকার আল্লাহেরই ৷ তোমরা যাহা কর আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত । সম্পদ আল্লাহর দান। আল্লাহতায়ালা হুকুম করেছেন, সম্পদশালীদেরকে জাকাত দিতে হবে। যারা কৃপণ তারা জাকাত দিতে অনীহ। তাদের অনীহার কারণ, জাকাত দিলে সম্পদ কমে যাবে । বরং না দেয়াতেই লাভ । তাদের মনোভাবের বিরুদ্ধেই এই আয়াতে বলা হয়েছে, তারা যাকে লাভজনক মনে করেছে, আসলে তা লাভজনক নয়। তাদের জাকাত না দেয়া সম্পদ তাদের জন্য নিশ্চিত অকল্যাণকর । তাদের এই অশুভ সম্পদকে কিয়ামতের দিন তাদের গলার বেড়ি করে দেয়া হবে। হজরত ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আবু ওয়ায়েল, শায়বী এবং সুদ্দী বলেছেন, যারা জাকাত দেয় না, তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ কাউকে ধনী করেছেন অথচ সে জাকাত দেয়নি, কিয়ামতের দিন তার বিত্ত-বৈভবকে সাপের আকৃতি দেয়া হবে । ওই সাপের মাথা হবে কেশহীন, তার চোখের উপর থাকবে কালো দাগ। সে ওই ব্যক্তির কগ্ঠাদেশ ঝেষ্টন করবে এবং দংশন করতে করতে বলবে, আমি তোমার সম্পদ । আমি তোমার জাকাত না দেয়া ধন। এর পর রসুল স. এই আয়াত তেলাওয়াত করলেন । বোখারী 1 হজরত আবু জর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি অনেক উট, গাভী, মহিষ অথবা ছাগলের মালিক হয়, সে যদি জাকাত আদায় না করে, তবে সে কিয়ামতের দিন দেখতে পাবে, তার পশুগুলো অনেক মোটা তাজা হয়ে তার দিকে এগিয়ে আসছে। উট উত্তেজিত হয়ে তাকে পিষ্ট করতে থাকবে । গাভী ও ছাগলগুলো তাকে শিং দিয়ে আঘাত করতে থাকবে । তাদের আঘাতের আক্রমণে ূ তাফসীরে মাযহারী/৩৮৭ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।