Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

জনের আয়তাটিও প্রনিধাণযোগ্য; যেখানে বলা হয়েছে, তিনি গায়েবী বিষয় পরিজ্ঞাত ৷ গায়েব সম্পর্কে তিনি কাউকে জানান না, তবে মনোনীত কোনো রসুল এর ব্যতিক্রম । ইমাম বাগবী, সাদীর বর্ণনার মাধ্যমে লিখেছেন, রসুল স. এরশাদ করেছেন, আমার সামনে আমার উম্মতকে মৃত্তিকাস্থিতাবস্থায় হাজির করা হলো । যেমন আদম আ. এর সামনে হাজির করা হয়েছিলো তার বংশধরদেরকে । আমার উপর কারা ইমান আনবে, কারা আনবে না, সবই আমাকে বলে দেয়া হয়েছে। এ কথা মুনাফিকদের কানে পৌছলে তারা বলতে শুরু করলো, মোহাম্মদ দাবী করে যে, যারা এখনো জন্মলাভ করেনি তাদের মধ্যে কারা ইমানদার হবে কারা হবে না-সে বিষয়ে তিনি বলে দিতে পারেন। অথচ আমরা তার সাথে থাকি, তবু তিনি আমাদেরকেই চিনতে পারেননি । মুনাফিকদের এই কথপোকথনের সংবাদ শুনে রসুল স. মসজিদের মিম্বরে দন্ডায়মান হলেন। আল্লাহ তায়ালার স্তুতি, প্রশংসা বর্ণনা করলেন। তারপর বললেন, তারা আমার জ্ঞান সম্পর্কে সন্দিহান। তোমরা এখন কিয়ামত পর্যস্ত সংঘটিতব্য যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো । আমি জবাব দিতে পারবো । আবদুল্লাহ্‌ ইবনে হোযাফা দীড়ালেন। প্রশ্ন করলেন, ইয়া রসুলাল্লাহ! আমার পিতা কে? রসুল স. বললেন, হোযাফা । হজরত ওমর তৎক্ষণাৎ দীড়িয়ে বললেন, হে অনুসারী হয়ে, কোরআনকে বিশ্বাস করে এবং আপনাকে নবী হিসাবে পেয়ে পূর্ণ সত্তুষ্টচিত্ত। আপনি ক্ষমাপ্রাপ্ত। আমাদেরকেও ক্ষমা করে দিন। রসুল স. এরশাদ করলেন, তোমরা কি ফিরে এসেছো? তোমরা কি প্রত্যাবর্তনকামী হয়েছো? মিম্বর থেকে নেমে এলেন রসুল স. । তখন এই আয়াত নাজিল হয়! শায়েখ জালালুদ্দিন সুযুতি লিখেছেন, এরকম বর্ণনা আমার নিকট পৌছেনি। আমি বলি, এই সহীহ্‌ বর্ণনাটির মাধ্যমে এবং এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, রসুল স. গায়েবের জ্ঞান লাভের জন্য আল্লাহর মনোনীত । তিনি গায়েবের এলেম সম্পর্কে অবহিত নন -_ এরকম কথা এই হাদিসের মাধ্যমে রদ করে দেয়া হয়েছে। কিন্তু রসুল স. এর জন্য এটা বৈধ নয় যে, তিনি আল্লাহর নির্দেশ ব্যতীত অন্য কাউকে এই গায়েবী এলেমের অংশী বানাবেন । নবীগণ কাফেরদের কুফরী সম্পর্কে অবগত । কিন্তু তারা তা প্রকাশ করেন না। কারণ, এটা তাদের ব্যক্তিগত জ্ঞান। আল্লাহর অনুমতি ব্যতিরেকে অন্যকে অবগত করানোর অধিকার তাদের নেই। কর্তব্যকর্ম হচ্ছে এই যে, বিশুদ্ধচিত্তে আল্লাহ্‌ ও তীর রসুলের আনুগত্য করতে হবে । অপরিচ্ছন্রতা ও পাপাসক্তি থেকে বেঁচে থাকতে হবে । তবেই রয়েছে পুরষ্কার মহা পুরস্কার । তাফসীরে মাযহারী/৩৮৬ ৃ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।