ছোট বদর থেকে মুসলমান বাহিনী ফিরে এসেছেন ইমান, সম্পদ ও সম্মানের সঙ্গে। এটাই আল্লাহ্র অবদান ও অনুগ্রহ ৷ আল্লাহর অশেষ অনুগ্বহে সকলের ইমান উন্নত হয়েছে। ব্যবসার মাধ্যমে অর্থাগম ঘটেছে। শত্রুরা ভীত হয়েছে বলে বীর যোদ্ধাদের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। কোনো প্রকার অনিষ্ট তাদেরকে স্পর্শ করতে পারেনি । অর্থাৎ তীরা আহতও হননি, নিহতও হননি । তারা ছিলেন আল্লাহর সন্তোষানুসারী | ইমাম বাগবী লিখেছেন, মুসলমান বাহিনী বলেছিলেন, এটা কি জেহাদ (এখানে তো আঘাত প্রত্যাঘাত বলে কিছু নেই)? আল্লাহতায়ালা মহা অনুগ্বহশীল। এই প্রচেষ্টাকেই আল্লাহতায়ালা জেহাদ বলে গণ্য করলেন। এতে অংশগ্রহণকারীদেরকে সওয়াব দান করলেন এবং তাদের প্রতি সন্তুষ্টও হলেন। যারা জেহাদে যোগ দেয়নি তারা শয়তানের বন্ধু । আবু সুফিয়ান এবং নাঈমের মাধ্যমে শয়তান তাদেরকে ভীত করতে সক্ষম হয়েছে । অথচ বিশ্বাসীদের জন্য এ রকম আচরণ একান্ত অশোভনীয়। তাই এরশাদ হচ্ছে, যদি তোমরা বিশ্বাসকেই একমাত্র আশ্রয়স্থল বলে গ্রহণ করে থাকো, তবে আর অন্যকে ভয় করবে কেনো? আমাকেই ভয় করো। বিজয় দান করি আমিই । সুতরাং আমার নির্দেশ অমান্য কোর না এবং আমার রসুলের আনুগত্যে স্থিত হও । আল্লাহকে ভয় করা এবং সকল বিষয়ে তার সাহায্য প্রার্থনা করাই ইমান। রসুল স. এরশাদ করেছেন, যদি কিছু যাঞ্চা করতে ইচ্ছ করো, তবে আল্লাহর নিকটই যাঞ্চা করো । সাহায্য চাইলে আল্লাহর নিকট চাও। জেনে রেখো, সকল মানুষ একত্রিত হয়ে তোমার উপকার করতে চাইলেও পারবে না, আলাহ যদি তা অনুমোদন না করেন । সকলে মিলে ক্ষতি করতে চাইলেও পারবে না, যদি না তাতে আল্লাহ সায় দেন। তাই হবে, যা লিপিবদ্ধ রয়েছে অদৃষ্টলিপিতে ৷ অদৃষ্ট লিপিবদ্ধকারী কলম উঠিয়ে নেয়া হয়েছে। কালিও শুকিয়ে গিয়েছে। বর্ণনা করেছেন তিরমিজি, হজরত ইবনে আব্বাস থেকে। “সত্য প্রত্যাখ্যানে ত্রিতগতি' বলতে বোঝানো হয়েছে কাফের কোরাইশদেরকে -_ একথা বলেছেন জুহাক। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, এ কথায় রয়েছে মুনাফিকদের প্রতি ইঙ্গিত। তারা কাফেরদেরকে সাহায্য করতে তৎপর । এরশাদ হয়েছে, তাদের এই তৎপরতা যেনো তোমাদেরকে চিত্তক্ষুন্ন না করে। আখেরাতের সওয়াব তাদের নসীবে নেই। তাদের সম্পর্কে আল্লাহ সম্যক অবগত । আল্লাহতায়ালার হাদী (পথ প্রদর্শনকারী) গুণের প্রতিবিষ্ব পড়েছে তোমাদের উপর, তাই তোমরা লাভ করেছো পৎপ্রাপ্তির নিশ্চিন্ততা। আর ওদের উপরে পড়েছে আল মুদিলু (পথ ভ্রষ্টকারী) গুণের প্রতিচ্ছায়া। তাই তারা ভ্রষ্টতার পথে তৎপর । তোমরা চাও ইমান। তারা চায় কুফরী । উভয় দলের আকাঙ্খা বাস্তবায়িত করা হয়েছে। সুতরাং তাদের পৎথত্রষ্টতা তোমাদেরকে ক্ষুন্ন করবে কেনো? আল্লাহ চান না তারা পরকালে কোনো কল্যাণ লাভ করুক। মহাশাস্তি অপেক্ষা করছে তাদের জন্যে । বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসকেই তারা আরাধ্য তাফসীরে মাযহারী/৩৮৩ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৩৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।