তোমাদের বিরুদ্ধে লোক জমা হয়েছে। সুতরাং তাদেরকে ভয় করো, এরকম তীতি সধ্গারক সংবাদ নাঈমের মাধ্যমে প্রচারিত হয়েছে __ একথা উল্লেখ করার যার পরিপ্রেক্ষিতে ইমানদারগণ অতি সহজেই উচ্চারণ করতে পেরেছিলেন, “আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি কতো উত্তম কর্মবিধায়ক।' অবস্থা হলো এই যে, সাহাবীগণ নাঈমের কথার প্রতি ভ্রক্ষেপই করলেন না। তাদের ইমান হলো অধিকতর শক্তিশালী । আশায়েরা এবং অন্যান্য সুন্নত জামাতের ইমামগণ ইমানকে একক আকার বিশিষ্ট বস্তু বলেন। যার আকার বেড়ে যাওয়া অথবা কমে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ইমান এই অর্থে বাড়ে এবং কমে যে, বিশ্বাসী নৈকট্য বাড়ে অথবা কমে । এই অর্থে ইমান বেড়ে গেলে অধিকতর মর্যাদা লাভ হয়। এভাবে প্রকৃত ইমান উত্তরোত্তর বাড়তেই থাকে । যতোবেশী নৈকট্য লাভ হয় ইমান ততোটুকু বর্ধিত অথবা বলশালী হয়। “হাসবুনাল্লাহ' __ অর্থ আমাদের জন্য আল্লাহ্ই যথেষ্ট । 'হাসব' শব্দটি এসেছে মুহসিবুনা, মুহসিবুন অথবা আহ্সাব শব্দ থেকে। আল্লাহই যথেষ্ট এ কথায় আল্লাহতায়ালার অতিরিক্ত কোনো প্রশংসা বর্ণিত হয় না। এটি একটি সত্য উচ্চারণ । সত্যানুসারী ইমানদারগণই কেবল একথাটি উচ্চারণ করার যোগ্য। “ওয়াকীল' শব্দের অর্থ যার কাজে পূর্ণ নির্ভরশীল হওয়া যায় তিনিই ওয়াকিল। অর্থাৎ উত্তম কর্মবিধায়ক। সৃষ্টির সকল কর্মকান্ডের জিম্মাদার তিনি। কেউ কেউ বলেছেন, “হাসবুনাল্লাহ ওয়া “নিয়ামুল ওয়াকীল" বাক্য বিশ্বাসীদের বাক্য নয়। বাক্যটি আল্লাহ্র । বিশ্বাসীগণ “এবং' শব্দের মাধ্যমে একত্রে উচ্চারণ করেছে মাত্র । হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. “হাসবুনাল্লাহ্ ওয়া নি'মাল ওয়াকীল' বলেছেন। অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হয়ে হজরত ইব্রাহিম আ. ও একথা বলেছিলেন। রসুল স. এর সাহাবীগণও এই বাক্যটি উচ্চারণ করেছেন । আয়াতের উদ্দেশ্য এই যে, তারা তোমাদেরকে মোকাবেলা করার জন্য অনেক মানুষ ও অস্ত্রসম্তার একত্রিত করেছে। যাতে তোমরা তাদেরকে ভয় করো এবং ছোট বদরের দিকে অগ্রসর না হও। তাদের কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহতায়ালা ইমানদারদের ইমান বাড়িয়ে দিয়েছেন। তাই তারা বলেছেন, “হাসবুনাল্লাহ্ ওয়া নি'মাল ওয়াকীল'। বোখারী । “হাসবুনাল্পাহ' এবং “নি'মাল ওয়াকীল' একটিই বাক্য । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় তাই একক সর্বনাম উল্লেখ করা হয়েছে। বাক্য দশটি হলে সর্বনাম ব্যবহৃত হতো দ্বিবচনের ৷ “হাসবুনাল্লাহ' বাক্যটি বিবৃতিমূলক। “ওয়া নি'মাল ওয়াকীল" বাক্যটি প্রশ্নবোধক। বিবৃতিমূলক বাক্যের প্রতি প্রশ্নবোধক বাক্যের আতফ করা (সংযোগ করা) আরবী ভাষাতে একটি রীতিবিরদ্ধ প্রয়াস। সেক্ষেত্রে ব্যকরণবিদগণের নিকট থেকে বিভিন্ন ব্যাখ্যা পরিলক্ষিত হয়। হতে ৃ তাফসীরে মাযহারী/৩৮১ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।