Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে ইমরান £ আয়াত ১৭৩ ৯৯১৫১12557৯ ০৮ ১ 502 £ বত 5. ০০ তাত৮৮6 $ ৮% পাঠ তা 5৬ 01০5 ৯৮ টি পপ ০০:০০৮৯৭০৮০৮৮৩৩৩৫৮০ 0 ইহাদিগকে লোকে বলিয়াছিল যে “তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে সুতরাং তোমরা তাহাদিগকে ভয় কর;' কিন্তু ইহা তাহাদের বিশ্বাস দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট; এবং তিনি কত উত্তম কর্ম-বিধায়ক ৷ যদি এই আয়াতটি পূর্ববর্তী আয়াতটির সাথে একই সঙ্গে নাজিল হয়েছে বলে মনে করা যায়,তবে *আল্লাজীনা কৃলা" পূর্ববর্তী “আল্লাজীনা তাজালু' এর স্থলবর্তী হবে। যদি মনে করা যায় পৃথকভাবে আয়াত দুটি নাজিল হয়েছে, তবে প্রথমটি হবে উদ্দেশ্য, দ্বিতীয়টি বিধেয়। অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন, 'লোকে বলিয়াছিলো' বলতে ওই আসাদে সাক্ষাত করেছিলো, যেখানে উহুদ থেকে প্রত্যাবর্তনকালে অবস্থান গ্রহণ করেছিলো আবু সুফিয়ানের বাহিনী । মুজাহিদ এবং ইকরামা বলেছেন, এই লোক হচ্ছে নাঈম বিন মাসউদ আশজায়ী,যে ওমরা করতে যাওয়ার সময় আবু সুফিয়ান বাহিনীর সাক্ষাত পেয়েছিলো, যাকে দশটি উট দেয়ার অঙ্গীকার করেছিলো আবু সুফিয়ান। এরকমও বলা যেতে পারে যে, নাঈম বিন মাসউদ আশজায়ীর সঙ্গে মদীনার আরো কিছু লোক জুটে গিয়েছিলো । তারা সকলে মিলে আবু সুফিয়ানের কথাটি প্রচার করেছে। 'লোকে বলিয়াছিল” বলতে এখানে ওই সকল লোকদেরকে বোঝানো হয়ে থাকবে । আমাদের নিকট এই মতটি গ্রহণীয় যে, এই আয়াত ছোট বদরের যুদ্ধ সম্বন্ধে আর পূর্ববর্তী আয়াতটি ছিলো হামরাউল আসাদে অবস্থানকালীন সময়ের । এ দুটি ঘটনার ব্যবধান ছিলো এক বছর। “লোক জমায়েত হইয়াছে" -_ এ কথায় বোঝা যায়, প্রথমেই জমায়েত ছিলো না পরে জমায়েত হয়েছে । এরকম জমায়েত ছোট বদর যুদ্ধের জন্যই হয়েছিলো । উহুদ যুদ্ধের সময়ে তো মুশরিক বাহিনী জমায়েত অবস্থাতেই ছিলো । ইমাম রাজীর উক্তি আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে সহায়তা করেছে । তিনি লিখেছেন, উহুদ এবং ছোট বদর এই দুই যুদ্ধে অংশগ্রহণকারী মুমিনদের প্রশংসা আল্লাহ্‌ পাক এই দুই আয়াতে করেছেন । প্রথমটিতে পুনরাক্রমণের জন্য হামরাউল আসাদে একত্রিত মুমিনগণের জন্য। দ্বিতীয়টিতে ছোট বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্যে ৷ ওয়াল্লাহু আ'লাম । তাফসীরে মাযহারী/৩৮০ |||. 011100119.0011

— পৃষ্ঠা ৩৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।