Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

থাকলো । সত্তর বছর পর আল্লাহ্‌ এক ফেরেশতাকে পারস্যের বাদশাহ নোশেকের নিকট পাঠালেন। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে বায়তুল মুকাদ্দাস ও তার পার্থ্ববতী শহর নতুন করে আবাদ করতে আদেশ দিচ্ছেন । নোশেক হুকুম পালনে তৎপর হলেন। ওদিকে একটি মশা বখত নসরের মস্তিষ্কে প্রবেশ করলো এবং তার জীবনাবসান ঘটালো । বাবেলের ইহুদীরা মুক্তি লাভ করলো। তারা ফিরে গেলো বায়তুল মুকাদ্দাস ও তার পার্শ্ববর্তী এলাকায় ৷ নগরনির্মাণের কাজ চললো তিরিশ বছর ধরে। এ সময় হজরত আরমিয়া পুনজীবিত হলেন । সূর্য তখন অস্তমিত প্রায়। আল্লাহ তার নিকটে একজন ফেরেশতা পাঠালেন । তিনি বললেন, আপনি কতোক্ষণ ঘুমিয়ে কাটিয়েছেন? অস্তাচলের দিকে চেয়ে হজরত আরমিয়া বললেন, একদিন। বরং পুরো একদিনও নয়। ফেরেশতা বললেন, আপনি ঘুমিয়েছেন একশ" বছর ধরে। দেখুন, এই হচ্ছে আপনার আঙ্গুর আর এই হচ্ছে ডুমুর । আপনার গাধাটির দিকে তাকান । আরমিয়া তাকালেন । তার গলায় যেমন নতুন রশি বাধা ছিলো তেমনি আছে । কেউ কেউ বললেন, গাধাটি মরেই গিয়েছিলো ৷ অস্থি চর্ম সব মিশে গিয়েছিলো মাটিতে । আল্লাহতায়ালার ইচ্ছা ছিলো হজরত আরমিয়ার দৃষ্টির সামনে গাধাটি জীবিত হোক । তাই হুকুম হয়েছে, তাকাও । আমি বলি, আঙ্গুর ও ডুমুর ছিলো অক্ষত। গাধাটি নয়। তাই “তাকাও' নির্দেশটি কেবল গাধার জন্য এসেছে। আন্লাহ্তায়ালা এই ঘটনাটিকে তার নিদর্শন হিসাবে পেশ করেছেন। এখানে আরেকটি কথা প্রণিধানযোগ্য যে, গাধাটি মরে মাটিতে মিশে গিয়েছিলো । কিন্তু হজরত আরমিয়ার শরীর ছিলো অক্ষত নবীদের জন্য হারাম । হজরত কাতাদা হজরত কাব থেকে এবং জুহাক ইবনে আসাকির হজরত ইবনে আব্বাস থেকে, সুদ্দী এবং মুজাহিদ হজরত ইবনে আব্বাস থেকে উল্লেখ করেছেন, যখন আল্লাহ একশ" বছর মৃতবৎ থাকার পর উযায়ের আ. কে জীবিত করলেন। তখন তিনি গাধায় আরোহণ করে নিজ গ্রামে এলেন কিন্তু কাউকে চিনতে পারলেন না। নিজের ঘরও চিনতে পারলেন না। লোকেরাও তাকে চিনতে পারলো না। হঠাৎ তার দেখা হলো অন্ধ অচল এক বৃদ্ধার সাথে। তার বয়স ছিলো একশ' বিশ বছর । এ বৃদ্ধা ছিলো উযায়ের আ. এর বীদী। একশ' বছর আগে বাদীর বয়স ছিলো বিশ। হজরত উযায়ের বৃদ্ধাকে জিজ্ঞাস করলেন, এই গৃহটি কি উযায়েরের? বুড়ি বললো, হ্যা। একশ" বছর পর তার নাম শুনলাম । তুমি কে? হজরত বললেন, আমি উযায়ের। সে বললো, উযায়ের ছিলেন আল্লাহ্র খাটি বান্দা । তুমি যদি উযায়ের হয়ে থাকো, তবে দোয়া করো যাতে আল্লাহ পাক আমার চোখ ভালো করে দেন। হজরত দোয়া করলেন এবং তার চোখে হাত তাফসীরে মাযহারী/৩৮ . ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।