Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা সেখানে গেলে আর বেঁচে থাকতে হবে না। সাহাবীগণ কিছুটা হতোদ্যম হলেন। মুনাফিক ও ইহুদীরা খুব খুশী হলো। তারা বলতে লাগলো, মোহাম্মদকে আর বাচতে হবে না। রসুল স. সব কথা শুনে চিন্তিত হলেন এই ভেবে যে, অঙ্গীকার পূরণের কী হবে? হজরত আবু বকর ও হজরত ওমর বললেন, হে আল্লাহর রসুল! নিঃসন্দেহে আল্লাহ্‌ তার দ্বীনকে বিস্তৃত করবেন। অবশ্যই তিনি তার নবীকে বিজয়ী করবেন। আমরা অঙ্গীকারাবদ্ধ সুতরাং পিছপা হতে পারি না। আপনি যুদ্ধযাত্রার ঘোষণা দিন। এটাই উত্তম। রসুল স. তাদের কথা শুনে প্রীত হলেন। বললেন, কসম ওই জাতের যিনি আমার জীবন রক্ষক । কেউ না গেলেও আমি একাকী যৃদ্ধযাত্রা করবো। সাহাবীগণকে সঙ্গে নিয়ে রসুল স. ছোট বদর অভিমুখে চললেন । ছোট বদরে উপস্থিত হলো মুসলমান বাহিনী । সেখানকার মুশরিকদের নিকট তারা জানতে চাইলেন, তোমরা কুরাইশ বাহিনীর সংবাদ জানো কি? মুশরিকেরা বললো, অনেক সৈন্য নিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত মুসলমান বাহিনী বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি*মাল ওয়াকিল (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট __ তিনিই সর্বোত্তম কর্মনির্বাহী)। মুর্খতার যুগে বদরে বিরাট মেলা বসতো । মেলা চলতো আটই জিলকদ পর্যন্ত । তারপর ভেঙে যেতো । পড়ে রইতো খোলা প্রান্তর । রসুল স. সেখানে আবু সুফিয়ানের বাহিনীর অপেক্ষায় রইলেন। ওদিকে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মুজান্না থেকে মক্কায় ফিরে গেলো । যুদ্ধ হলো না। মুসলমানদের সাথে ছিলো কিছু ব্যবসা সামগ্রী । সেগুলো মেলায় বিক্রয় করে তারা দিগুণ মুনাফা পেলেন। তারপর মদীনায় ফিরে গেলেন তারা । এই আয়াত নাজিল হলো তখনই । ইমাম বোখারীর প্রথম বর্ণনা এরকমই ৷ ইবনে জারীরও এরকম বলেছেন। আমি বলি, আয়াতের বিবরণে এটা স্পষ্ট যে, যুদ্ধাহত অবস্থায় সাহাবীগণ পরে। তখন কেউ আর আহতাবস্থায় ছিলেন না। সবাই সুস্থ হয়ে উঠেছিলেন। যদি এ রকম বলা যায় যে, ছোট বদরের যুদ্ধ ছিলো উহুদের অব্যবহিত পরেই, তবে ছোট বদরের প্রাক্কালে এই আয়াত নাজিল হয়েছে, একথা মেনে নেয়া যেতে পারে । কিন্তু ছোট বদরের ঘটনা তখনি ঘটেনি __ ঘটেছে এক বছর পরে । সুতরাং এই আয়াতটি উহুদের সঙ্গে সংশ্লিষ্ট ছোট বদরের সঙ্গে নয় । ওয়াল্লাহু আ'লাম । তাফসীরে মাযহারী/৩৭৯ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।