Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

এই আয়াতের মধ্যে আল্লাহতায়ালা যুদ্ধাহত সাহাবীদেরকে মহাপুরষ্কার প্রদানের সুসমাচার জানিয়েছেন। তাদের গুণ বর্ণনায় বলা হয়েছে যে, তারা জ্ঞাতব্য £ আলোচ্য আয়াতে এহসান ও তাকওয়া বিশিষ্ট মানুষদের সম্পর্কে বলা হয়েছে। এই দুটি গুণ হচ্ছে “মহাপুরস্কার' লাভের যোগ্যতার মাপকাঠি । অধিকাংশ তাফসীরকারদের অভিমত, এই আয়াত নাজিল হয়েছে উহুদের যুদ্ধাহত সাহাবীদের সম্পর্কে। মুজাহিদ এবং ইকরামা অবশ্য ভিন্নমত পোষণ করেন। তারা বলেন, ছোট বদর সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াত। উহুদ প্রান্তর পরিত্যাগের সময় আবু সুফিয়ান বলেছিলো, মোহাম্মদ তুমি কি চাও আগামী বছর ছোট বদরে আমাদের মোকাবেলা হোক? রসুল স. বলেছিলেন, ইনশাআল্লাহ্‌! তাই হবে। বৎসর অতিক্রান্ত হলে আবু সুফিয়ান তার বিশাল বাহিনী নিয়ে ছোট বদর অভিমুখে চললো । তার সৈন্য সংখ্যা ছিলো দুই হাজার। অশ্বারোহী ছিলো পঞ্চাশজন। মুশরিক বাহিনী এসে উপনীত হলো মাররুজ জাহরানের পার্শ্ববর্তী মুজান্না নামক স্থানে । তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন আল্লাহতায়ালা । তারা ফিরে যেতে মনস্থ করলো । নাঈম বিন মাসউদ আশজায়ী ওমরা করার জন্য মক্কাভিমুখে যাচ্ছিলেন । পথে দেখা হলো আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান বললো, নাঈম । আমি তো মোহাম্মদ ও তার সঙ্গীদেরকে কথা দিয়েছিলাম । এক বছর পর ছোট বদরে তাদেরকে মোকাবেলা করবো । কিন্তু এখন তো শুঙ্ক মওসুম ! এরকম সময়ে যুদ্ধ করা যুক্তিযুক্ত নয়। আমরা বরং আমাদের পশুগুলোকে সবুজ মাঠে চরিয়ে নিয়ে বেড়াবো এবং তাদের দুধ পান করবো । ছোট বদরে আমরা আর যাবো না। কিন্তু এটাও ঠিক নয় যে, আমরা যাবো না, অথচ মুসলমানরা এসে পড়বে । এতে করে তাদের সাহস যাবে বেড়ে। আর আমাদের কৃত অঙ্গীকারও ভঙ্গ হয়ে যাবে। উত্তম এই যে, আমরা চাই মুসলমানরাও যেনো না আসে । তুমি বরং মদীনায় পৌছে মুসলমানদেরকে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করো । তাদেরকে বলো, আবু সুফিয়ানের অনেক সৈন্য । তাকে মোকাবেলা করার সাধ্য তোমাদের নেই। যদি তুমি একাজটুকু করতে পারো, তবে আমি তোমাকে দশটি উট দেবো । উটগুলো সুহাইল বিন আমরের নিকট জামানত স্বরূপ রেখে দিচ্ছি। সুহাইল তৎক্ষণাৎ দশটি উটের জিম্মাদার হয়ে গেলো। নাঈম ওমরা শেষে মদীনায় ফিরে গিয়ে দেখলো, বিশাল যুদ্ধপ্রস্তৃতি চলছে। নাঈম বললো, এ কি করছো তোমরা? সাহাবীগণ বললেন, আবু সুফিয়ানের সঙ্গে ছোট বদরের মিলা নামক স্থানে যুদ্ধ করতে আমরা অঙ্গিকারাবদ্ধ । নাঈম বললো, তোমাদের সিদ্ধান্ত অত্যন্ত মন্দ। তোমরা আপনাপন গৃহেই অবস্থান করো। যদি সেখানে যাও, তবে পালাবার পথ পাবে না। তারা সম্পূর্ণ প্রস্তুত। তাফসীরে মাযহারী/৩৭৮ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।