বাহিনী বলাবলি করতে লাগলো, বড্ড ভূল হয়ে গেলো! মোহাম্মদ কে হত্যা করা গেলো না। যুবতী মহিলাদের প্রতিও কোনো আক্রমণ পরিচালিত হলো না। চলো আবার ফিরে যাই । রসুল স. এই সংবাদ জানতে পেরে সবাইকে ডাকলেন । লাব্বায়েক বলতে বলতে সাহাবীরা হাজির হয়ে গেলেন। মোহাম্মদ বিন আমর বর্ণনা করেছেন, সেদিন ছিলো শনিবার । সেদিনই মদীনায় প্রত্যাবর্তন করেছিলেন রসুল স.। সাহাবীগণ সকলেই রণক্লান্ত । শক্রদের পুনরাক্রমণের আশংকায় তবুও সবাইকে পুনরায় যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করতে হলো। রসুল স. এর গৃহের চতুর্দিকে সারা রাত পাহারারত রইলেন সকলে । পরদিন রবিবার । ফজরের আযান দিলেন হজরত বেলাল । সাহাবীগণ নামাজের অপেক্ষায় রইলেন। রসুল স. বেরিয়ে আসতেই এক মাজানী ব্যক্তি মুশরিক বাহিনীর গতিবিধির সংবাদ জানালো । মুশরিকদের কথপোকথন ছিলো এ রকম, তাদের দলনেতা আবু সুফিয়ান বললো, চলো আবার যাই । অবশিষ্টদেরকে উৎপাটিত করি । সাফওয়ান বিন উমাইয়া ভিন্নমত পোষণ করলো । বললো, এ রকম কোর না। তারা তো পরাজিত হয়েছেই। আমার আশংকা, খাজরাজ গোত্রের অবশিষ্ট লোকেরা একাত্রিত হয়ে এবার আমাদেরকে আক্রমণ করবে । তখন আমরা আর পরাজয় ঠেকিয়ে রাখতে পারবো না; তাই চলো মক্কার দিকেই যাই। রসুল স. বলেছেন, সাফওয়ানের কথাই ঠিক । আমার জীবনাধিপতি ওই পবিত্র সত্তার শপথ! মুশরিকদের প্রতি প্রস্তরবর্ষণের প্রস্তুতি নেয়া হয়েছে। তারা ফিরে এলে নিশিহু হয়ে যাবে । অতঃপর রসুল স. হজরত আবু বকর এবং হজরত ওমরকে ডেকে মুশরিক বাহিনীর অবস্থা জানালেন । তারা বললেন, ইয়া রসুলাল্লাহ! শক্রদের পশ্চাদ্ধাবন করতে হবে, যাতে তারা পুনরাক্রমণের দুঃসাহস পরিত্যাগ করে। রসুল স. তখন হজরত বেলালকে ডেকে বললেন, ঘোষণা করে দাও । রসুল স. তোমাদেরকে শক্রর পশ্চাদ্ধাবন করতে নির্দেশ দিচ্ছেন। হজরত বেলাল ঘোষণা করলেন। সবাই একত্রিত হলেন। দেখা গেলো হাজির হয়েছেন কেবল তারাই যারা গতকাল যুদ্ধ করেছিলেন । উসাইয়েদ বিন হাদীরের শরীরে ছিলো নয়টি আঘাত । তিনি তার জখমের চিকিৎসা করতে উদ্যত হয়েছিলেন। পুনরাক্রমণের আহবান শুনে তিনি বললেন, থাক, চিকিৎসার আর দরকার নেই । সকলে চলুন আল্লাহ্র রসুলের ডাকে সাড়া দেই। বনু সালমা গোত্রে আহত হয়েছিলেন চল্লিশ জন। এই যুদ্ধাহতরাও এসে পড়লেন। তোফায়েল বিন নোমান তেরটি, খারাশ বিন সুমহা দশটি, কাব বিন মালেক দশের অধিক এবং আতিয়া বিন আমের নয়টি আঘাত পেয়েছিলেন । তারাও এসে হাজির হলেন। রক্তাক্ত শরীরের দিকে দৃূকপাত ছিলো না তাদের। উন্মুক্ত তরবারী নিয়ে প্রস্তুত হলেন সবাই । ইবনে ওতবা বর্ণনা করেছেন, মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই বললো, হে রসুল। আমি আপনার উটের সঙ্গে থাকতে চাই। রসুল স. বললেন, না। ইবনে ইসহাক এবং মোহাম্মদ বিন ওমর বর্ণনা করেন, হজরত জাবের বিন তাফসীরে মাযহারী/৩৭৫ ॥|॥11.01100117.001
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।