নামাজ পড়ার হুকুম দিয়েছেন। তাই হুকুমদাতা হিসাবে তিনিও জানাযায় শামিল ৷ তাই জানাযা পড়েছেন বলা যেতে পারে। পড়েননি, তাও বলা যেতে পারে। কারণ, তিনি নিজে পড়েননি । ইমাম নাসাঈ ও তাহাবী সাদ্দাম বিন হাদের মাধ্যমে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন, হিজরতের সময় এক বেদুইন রসুল স. এর খেদমতে হাজির হয়ে মুসলমান হলেন। তার দেখাশোনার জন্য রসুল স. একজন সাহাবীকে নিযুক্ত করেছিলেন। এর পর এক জেহাদের গনিমতের মাল বন্টনকালে রসুল স. বেদুইনকেও তার অংশ দিলেন। বেদুইন আরজ করলেন, আমি এজন্যে তো আপনার অনুসারী হইনি । নিজের গলা দেখিয়ে তিনি বললেন, আমি চেয়েছি এখানে তীর বিদ্ধ হোক এবং আমি শাহাদাত বরণ করে জান্নাত লাভ করি । পরে ওই বেদুইন শহীদ হলেন। দেখা গেলো তার গলাতে তীর লেগেছে । রসুল স. তাকে সামনে রেখে জানাযার নামাজ পড়লেন। তিনি প্রকাশ্যে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ! তোমার ওই বান্দা হিজরত করেছে এবং শহীদ হয়েছে, আমি এর সাক্ষী । হাদিসটি মুরসাল। আর আমাদের নিকট মুরসাল হাদিসও কোনো কোনো সময় মাসআলা উদ্ভাবনের স্পষ্ট দলিল হয়। জ্ঞাতব্য £ বোখারী ও অন্যান্যরা উকবা বিন আমের থেকে লিখেছেন, রসুল স. উহুদ যুদ্ধের শহীদগণের জানাযার নামাজ আট বছর পর অর্থাৎ ইন্তেকালের কিছু আগে পড়েছেন। বায়হাকী এই হাদিসে উল্লেখিত সালাত শব্দটির অর্থ করেছেন দোয়া অের্থাৎ রসুল স. আট বছর পর শহীদদের জন্য দোয়া করেছেন)। ব্যাখ্যাটি অতিরিক্ত মনে হয় ৷ আট বছর পর কেবল একবার দোয়া করেছেন, এই চিন্তাটি যথাযথ নয়। কারণ তাহাবী ও অন্যান্যের বর্ণনায় এসেছে, একদিন রসুল স. গৃহ থেকে নিজ্ত্ান্ত হয়ে শোহাদায়ে উহুদের জন্য নামাজ পড়েছেন, মৃতদের জন্য যে রকম নামাজ পড়া হয়। হানাফীদের নিকট তিন দিন পর মৃত ব্যক্তির জন্য নামাজ বৈধ নয়। অথচ এখানে আট বছর পর জানাযার নামাজ পাঠের কথা বলা হয়েছে। এক্ষেত্রে তবে হানাফীগণ কী বলবেন? আমার নিকট এর উত্তর এই যে, তিন দিন পরে জানাযার নামাজ বৈধ নয়, এর কারণ হিসাবে হানাফীগণ উল্লেখ করেছেন, তিন দিন পর কবরস্থ লাশ ফেটে যায়। মৃতব্যক্তির অবয়ব তখন আর অবিকৃত থাকে না। কিন্তু শহীদগণ তো অন্যরূপ। মাটি তাদের শরীরকে ভক্ষণ করার অধিকার রাখে না। তাদের শরীর বিকৃতও হয় না। তাই তাদের ব্যাপার স্বতন্ত্র । আর রসুল স.ও যেহেতু আট বছর পরে তাদের জানাযা পড়েছেন বলে প্রমাণিত হয়েছে তাই তাদের জন্য জানাযা পাঠ অবশ্যই বৈধ । ফারিয়ানী, নাসাঈ ও তিবরানী বিশুদ্ধ সূত্রপরম্পরায় হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন এ রকম, উহুদ যুদ্ধ শেষে মক্কা প্রত্যাবর্তনকালে মুশরিক তাফসীরে মাযহারী/৩৭৪ . ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।