হজরত আনাস বলেছেন, উহুদ প্রান্তরে এক সঙ্গে দু'জন, কখনও তিনজনকে একই কাফন দিয়ে দাফন করা হয়েছিলো । তাদের জন্য জানাযাও পড়া হয়নি। তিরমিজি, আহমদ, আবু দাউদ, হাকেম । তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান । হাকেম বলেছেন, সহীহ্ । আর বোখারী বলেছেন, মুয়াল্লাল। তিনি লিখেছেন, জুহুরী এবং আনাস থেকে উসামা বিন জায়েদের বর্ণনাটি ভূল । তিনি প্রাধান্য দিয়েছেন হজরত জাবেরের বর্ণনাটিকে ৷ ইমাম শাফেয়ী বলেছেন, রসুল স. ছিলেন আহত, রক্তাক্ত । তার পবিত্র দাত উৎপাটিত হয়েছিলো । তাই তিনি শহীদদের জন্য জানাযার নামাজ পড়েননি । হয়তো অন্যান্যরা পড়েছিলেন। আবু দাউদ, হাকেম এবং তাহাবী, হজরত আনাস থেকে বর্ণনা করেছেন, রসুল স. হজরত আমীর হামজার পাশ দিয়ে গমনকালে দেখেছিলেন তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। তখন তিনি তার জানাযা পড়েছিলেন। অন্য শহীদদের জন্য তিনি জানাযা পড়েননি তাহাবীর বর্ণনায় অতিরিক্ত রয়েছে এতোটুকু, রসুল স. বলেছেন, আমি কিয়ামত দিবসে তাদের জন্য সাক্ষী হবো। একটি ধারণা ঃ দারা কুতনী এই হাদিস উদ্ধত করে লিখেছেন, রসুল স. হজরত হামজা ব্যতীত অন্য শহীদদের জানাযা পড়েননি, একথা ওসমান বিন আমর ব্যতীত অন্য কোনো বর্ণনাকারী বলেননি । আমরা বলি, ইবনে জাওজী লিখেছেন, ওসমান বর্ণিত হাদিস বোখারী এবং মুসলিমও বর্ণনা করেছেন। তিনি ছিলেন নির্ভরযোগ্য (সিকাহ)। এরকম বর্ণনাকারীর অতিরিক্ততাও গ্রহণীয়। বায়হাকী লিখেছেন, শহীদদের জানাযা পড়া সুন্নত না হলে রসুল স. হামজার জানাযা পড়তেন না। তিনি হামজার জন্য জানাযা পড়েছিলেন। অন্যদের জন্য পড়েননি । গুরুতর আহত ছিলেন তিনি । হজরত জাবের বলেছেন, যুদ্ধশেষে স. হজরত হামজার অনুসন্ধান করলেন, কিন্তু পেলেন না। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি দেখলাম একটি বৃক্ষের নিকট রসুল স. হজরত হামজার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেলেন । সশব্দে কেদে উঠলেন তিনি । এক. আনসারী সাহাবী একটি চাদর দিয়ে ঢেকে দিলেন হজরত হামজার পবিত্র দেহাবয়বকে। রসুল স. তার জন্য জানাযা পড়লেন । অন্যান্য শহীদদেরকেও হজরত হামজার বরাবর এনে একত্রিত করা হলো। সকলের জন্যই তিনি জানাযার নামাজ পড়লেন। বললেন, হামজা শহীদগণের সর্দার । বিশুদ্ধ সনদসহ এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকেম । তার সনদসংযুক্ত এক জনের নাম মোফাদ্দল বিন সাদাকাহ্ আবু হাম্মাদ হানাফী । কেউ কেউ তাকে বর্জনীয় বলেছেন। নাসাঈ ও ইয়াহহিয়া বলেছেন, দূর্বল। আহওয়াজী বলেছেন, আতা বিন মুসলিম তাকে নির্ভরযোগ্য মনে করতেন । তার পুরাপুরি প্রশংসা করেছেন আহমদ বিন মোহাম্মদ বিন শোয়ায়েব। ইবনে আদি বলেছেন, আমি তার মধ্যে খারাপ কিছু পাইনি । তাই এই হাদিসটিকে হাসান পর্যায়ভুক্ত থেকে বিচ্যুত বলা যায় না। ভাফসীরে মাযহারী/৩৭২ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।