হানযালা বিন আবী আমেরের ঘটনাটি দলিল হিসাবে পেশ করেন । ঘটনাটি এই, রসুল স. বলেছেন, আমি দেখলাম, ফেরেশ্তারা হানযালাকে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে একটি রূপার পাত্রে স্থাপন করে শ্বেতশুভ্র মেঘপুঞ্জমিশ্রিত পানি ছারা গোসল করাচ্ছে । হজরত আবু উসাইয়েদ সায়দী বর্ণনা করেন, আমরা হজরত হানযালার সদ্যক্নাত মরদেহ দেখতে পেলাম । দেখলাম তখনো তার মাথা থেকে ফোটা ফৌটা পানি ঝরে পড়ছে । আমি রসুল স. কে জানালাম এ কথা । রসুল স. বললেন, সঙ্গমপরবর্তী গোসল না করেই তিনি যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর বংশধরদেরকে গাছাছুল মালায়িকার (ফেরেশতা কর্তৃক গোসলকৃতের) বংশ বলা হতো। ইবনে জাওজী এই হাদিসকে মোহাম্মদ বিন সা'দের মুরসাল বর্ণনা থেকে এবং ইবনে হাব্বান, হাকেম ও বায়হাকী ইবনে ইসহাকের সিলসিলার মাধ্যমে উদ্ধৃত করেছেন। হাকেম উদ্ধৃত করেছেন আবু উসাইয়েদ থেকে । কিন্তু তার সনদ শিথিল । হাকেম, তিবরানী ও বায়হাকী বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে। হাকেমের বর্ণনাসুত্রের একজনের নাম মুয়াল্লা বিন আব্দুর রহমান। তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত নন। তিবরানীর সৃত্রমধ্যে হাজ্জাজের নাম নেই। আর বায়হাকীর সূত্রসংযুক্ত আবী শায়বাও দুর্বল । মাসআলা £ ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, শহীদদের জানাযার নামাজ পড়তে হবে না। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ থেকে পড়তে হবে ও হবে না___দু'রকমই বর্ণনা পাওয়া যায়। আমাদের বক্তব্য এই যে, জানাযার নামাজের উদ্দেশ্য হচ্ছে মাগফেরাত কামনা, মৃত ব্যক্তিকে সম্মান প্রদর্শন অথবা তার মর্যাদা বৃদ্ধির প্রার্থনা । আর শহীদগণ এমনিতেই অনন্যসাধারণ মর্ধাদাধারী । তবে জানাযার নামাজ না পড়ার কারণে মৃত ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় এ কথাও ঠিক নয়৷ ঠিক হলে রসুল স. এর জন্য এ রকম করা হতো । সৃষ্টির মধ্যে তিনিই সর্বোচ্চ সম্মানের অধিকারী ৷ তবুও তার জানাযা পড়া হয়েছিলো । প্রকৃত কথা এই যে, শরিয়তসম্মত নিষিদ্ধতা না থাকলে নামাজ বাদ দেয়া বৈধ নয়। ইমাম শাফেয়ী, হজরত জাবের থেকে বর্ণনা দিয়েছিলেন রসুলে পাক স.। দাফন করার আগে রসুল স. জানতে চাইতেন, এ দু'জনের মধ্যে কোরআন সম্পর্কে কে বেশী জানে? কোরআনের জ্ঞান যার বেশী, প্রথমে তাকে এবং পরে অন্যজনকে একই কবরে দাফন করা হয়েছিলো । এই নিয়মে সকলের দাফন সম্পন্ন হওয়ার পর রসুল স. বললেন, আমি তাদের কিয়ামত দিবসের সাক্ষী । রসুল স. তাদেরকে গোসলও করাননি, জানাযার নামাজও পড়াননি । বোখারী, নাসাঈ, ইবনে মাজা, ইবনে হাব্বান। ূ তাফসীরে মাহহারী/৩৭১ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।