মুহাজির । কিন্তু এই বর্ণনাটি দুর্বল । কেউ কেউ বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে বিরে মাউনার শহীদদের সম্পর্কে । ঘটনাটি মোহাম্মদ বিন ইসহাক, আবদুল্লাহ্ ইবনে উবাই হজরত আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন এভাবে, আমের বিন মালেক বিন জাফর আমেরী রসুল স. এর দরবারে হাজির হয়ে দুটি ঘোড়া এবং দু'টি উট হাদিয়া পেশ করলো। রসুল স. বললেন, মুশরিকের দেয়া হাদিয়া আমি কবুল করবো না। যদি চাও আমি হাদিয়া কবুল করি, তাহলে মুসলমান হয়ে যাও। কিন্ত্ব আমের বিন মালেক ও তার সাথীরা ইসলাম গ্রহণ করলো না। ইসলামকে অপছন্দও করলো না। দলনেতা আমের বললো, মোহাম্মদ যে আহবান জানাচ্ছেন তা অত্যন্ত সুন্দর । যদি তিনি তার কতিপয় সঙ্গীকে নজদবাসীদের নিকট প্রেরণ করেন; তবে আমার ধারণা, তারা ইসলামের আহবানে সাড়া দিবে । রসুল স. বললেন, নজদবাসীদের নিকট লোক পাঠাতে আমি শংকা বোধ করি । আবু বারা বললেন, আমি তাদের নিরাপত্তার জিম্মাদারী গ্রহণ করছি। অতঃপর রসুল স. সম্তর জন কারী (কোরআন পাঠক) সাহাবীকে একত্রিত করলেন । নেতা নির্বাচন করলেন হজরত মুনজির বিন ওমর সায়দীকে ৷ হজরত আবু বকরের মুক্ত গোলাম আমের বিন ফাহিরাও ছিলেন এই দলে । চতুর্থ হিজরীর সফর মাস। কারীদের দল পথ চলতে চলতে গিয়ে পৌছলেন বিরে মাউনায় । বিরে মাউনা ছিলো বনু আমের এবং বনু সুলাইম এর মধ্যবর্তী একটি পাথুরে প্রান্তর । সেখান থেকে হজরত হারাম বিন মিলহানকে বনু আমেরের কিছু লোকের সাথে রসুলে পাক স. এর চিঠিসহ আমের বিন তোফায়েলের নিকট পাঠানো হলো । হজরত হারাম বললেন, আমি রসুলের দৃত। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ তীর বান্দা ও রসুল। তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনয়ন করো । সহসা সেখানে হাজির হলো বল্মধারী এক ব্যক্তি। সে বল্পম নিক্ষেপ করে হজরত হারামকে এফৌড় ওফৌড় করে দিলো । বল্পমবিদ্ধ হজরত হারাম বললেন, আল্লাহু আকবর । কাবার প্রভুর কসম! আমি কামিয়াব। আমের বিন তোফায়েল চিৎকার করে বনি আমেরদেরকে সাহাবীগণকে আক্রমণ করতে বললো । বনি আমের তার আহবানকে প্রত্যাখ্যান করে বললো, আবু বারা"*র জিম্মাদারী ভঙ্গ কোর না । আমের বিন তোফায়েল তখন ডাক দিলো বনু সুলাইমকে। সুলাইম গোত্রের রায়াল, আসিয়া, জাকওয়ান ও অন্যান্যরা লাব্বায়েক বলতে বলতে সাহাবীগণকে ঘিরে ফেললো । অতর্কিত এই আক্রমণের ফলে কাব বিন জায়েদ ছাড়া অন্য সকল সাহাবী শাহাদাত বরণ করলেন । গুরুতর আহত কাব বিন জায়েদ মৃতবৎ পড়েছিলেন সঙ্গী শহীদগণের পাশে । কাফেরেরা তাকে মৃত মনে করেছিলো । কাব বিন জায়েদ পরে খন্দকের যুদ্ধে শহীদ হয়েছিলেন । কাফেরেরা সেখানে উপস্থিত তাফসীরে মাযহারী/৩৬৮ ৃ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।