উত্তরঃ হ্যা। পারবেন । শহীদদের মর্যাদার বর্ণনা দৃষ্টে একথা মনে করার কোনো কারণ নেই যে, অন্যেরা ওই মর্যাদা লাভ করতে পারবেন না। হজরত ওবায়েদ বিন খালেদের মাধ্যমে আবু দাউদ এবং নাসাঈ লিখেছেন, রসুল স. দুই ব্যক্তিকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। দ্বিতীয়জন ইন্তেকাল করলেন । এক জুমআ পর তার জানাযার নামাজ সমাধা হলে রসুল স. উপস্থিত লোকদেরকে বললেন, তোমরা তার জন্য কী বলেছো? তারা বললেন, আমরা তার মাগফেরাত ও রহমত লাভের দোয়া করেছি এবং বলেছি, আল্লাহপাক তাকে যেনো তার শহীদ ভ্রাতার মর্যাদা পর্যন্ত উপনীত করেন। রসুল স. বললেন, তবে তার পরের নামাজ, রোজা ও সৎ আমলগুলো কোথায় যাবে? দু'জনের পার্থক্য তো আকাশ-জমীনের মতো (পরে মৃত্যুবরণকারী ব্যক্তি প্রথম শহীদ ব্যক্তির চেয়ে অনেক উচ্চ মর্যাদাধারী ৷ কারণ, তার নামাজ রোজা ও নেক আমল বেশী)। আথ্বিয়া, শুহাদা, সিদ্দিকীন ও মুমিনীনের বর্ণনা সুরা মুতাফফিফিনের তাফসীরে আলোচিত হবে । আর বিশেষ করে শহীদগণের জীবিত থাকার প্রসঙ্গটি সুরা বাকারার, "ওয়ালা তাকুলু লিমাইউক্তালু ফী সাবীলিল্লাহি আমওয়াত' আয়াতের তাফসীরে ইতোপূর্বে উল্লেখিত হয়েছে। “তাহারা তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে জীবিত।” অর্থাৎ প্রতিপালকের দৃষ্টিতে তারা এমন নৈকট্যভাজন যা বর্ণনাবোধ্য নয়। মিলিত, প্রবিষ্ট, আকৃতিগত, বস্তুগত -_- কোনো দিক থেকেই এই নৈকট্যের ধরণ অনুভব যোগ্য নয়। আমার শায়েখ এবং ইমাম হজরত মীর্জা মাযহারে জানে জানা শাহাদাত লাভের সৌভাগ্য লাভ করেছেন। আমি আমার কাশফের দৃষ্টিতে দেখেছি, আল্লাহতায়ালার জাতী তাজাল্লী তার প্রতি অঝোর বৃষ্টির ধারার মতো বর্ষিত হচ্ছে। শহীদগণ আল্লাহর পথে জীবনপাত করেছেন। তাদের সম্পর্কে আল্লাহতায়ালা বলেছেন __ “ওয়ামা তুকৃদ্দিমু লি আউফুসিকৃম মিন খইরিন তাজিদুহু ইনদাল্লাহ্।' তোমরা নেক আমল সঞ্চয়ের পূর্বে প্রেরণ করবে, আল্লাহ্র সমীপবর্তী হওয়ার পর সে তদপেক্ষা উত্তম বিনিময় লাভ করবে । আল্লাহ্র পথে প্রাণপাতকারীগণ তাদের আপন অস্তিত্ব বিলীন করে দেন। তাই তারা আল্লাহর অস্তিত্রঞ্জিত “জাতী' তাজান্লী লাভ করেন। তারা জান্নাত থেকে রিজিক প্রাপ্ত। তারা জীবিত। ৪18121548 ১৭০ [তিকির রা (02 )০১/8:2 ১/:55555548 দারদা টনি ০ 0) আল্লাহ্ নিজ অনুগহে তাহাদিগকে যাহা দিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত এবং তাহাদের পিছনের যাহারা এখনও তাহাদের সহিত মিলিত হয় নাই . তাফসীরে মাযহারী/৩৬৫ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।