Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

জাবের তার শহীদ পিতাকে দেখলেন, তিনি তার জখমের উপর হাত রেখেছেন। জখম থেকে হাত সরিয়ে দিতেই দেখা গেলো রক্ত প্রবাহিত হচ্ছে। তার হাতকে পূর্বস্থানে স্থাপন করা হলো । তখন রক্ত বন্ধ হয়ে গেলো । হজরত জাবের বর্ণনা করেছেন, আমার পিতাকে দেখে মনে হলো তিনি স্বাভাবিকভাবে শুয়ে রয়েছেন। যে কম্বলে আবৃত করে তাকে দাফন করা হয়েছিলো, সেটি তেমনই রয়েছে। ছেচল্লিশ বছর পূর্বে তিনি শহীদ হয়েছিলেন। নহর খননকালে একজন শহীদের শরীরে কোদালের আঘাত লেগেছিলো । দেখা গেলো আঘাতের স্থান থেকে তাজা রক্ত বেরুচ্ছে! মাশায়েখগণ বলেছেন, তিনি ছিলেন হজরত হামজা । হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, শহীদগণের জীবিত থাকা সবাই স্বীকার করতেন । নহর পড়েছিলো । ইমাম বাগবী হজরত ওবায়েদ বিন উমায়ের থেকে বর্ণনা করেছেন, উহুদ প্রান্তর থেকে প্রত্যাবর্তনকালে রসুল স. শহীদ মুসআব বিন উমায়েরের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দীড়ালেন এবং দোয়া করলেন। অতঃপর তেলাওয়াত করলেন, “মিনাল মু'মিনিনা রিজালুন সদাকু মা আহাদুল্লাহা আলাইহি” -_ “আল্লাহ্‌র সঙ্গে অঙ্গীকারাবদ্ধ কিছুসংখ্যক মুমিন তাদের কৃত অঙ্গীকার বাস্তবায়িত করেছে।' তেলাওয়াত শেষে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, কিয়ামতের দিন এসমস্ত মানুষ আল্লাহ্র সকাশে শহীদ পরিচয় নিয়ে উপস্থিত হবেন । সতর্ক হও! তোমরা শহীদগণের কবর জিয়ারত করবে এবং তাদেরকে সালাম বলবে । আমার জীবনাধিপতি পবিত্র সত্তার শপথ! তারা নিশ্চয়ই সালামের উত্তর দেবে ৷ ইমাম হাকেম এবং বায়হাকী হজরত আবু হোরায়রা থেকে, ইমাম বায়হাকী হজরত আবু জর থেকে এবং ইবনে মারদুবিয়া হজরত খাব্বাব রা. থেকে বর্ণনা করেছেন, রসুল স. শহীদ মুসয়াব বিন উমায়েরের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরের নিকটে দীড়ালেন এবং দোয়া করলেন। তারপর পড়লেন, “কতিপয় মুমিন যারা সত্যবাদী, আল্লাহ তাদের সঙ্গে অঙ্গীকার করেছেন।' এরপর বললেন, তোমাকে মক্কায় দেখেছিলাম উত্তম পরিচ্ছদাচ্ছাদিত এবং আনন্দচিত্ত অবস্থায় । আর আজ আল্লাহর পথে তোমার এহেন মুসলা (অঙ্গ প্রত্যঙ্গ কর্তিত করাকে মুসলা বলে)। প্রশ্নঃ যারা শহীদ নন তারা কি শহীদের মর্যাদায় পৌছতে পারবেন? তাফসীরে মাযহারী/৩৬৪ ূ ॥|॥11.01100117.001

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।