তীর প্রিয়তম নবীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি তোমাদের কথায় আস্থাশীল হও তবে মৃত্যুকে সরিয়ে দিও। এটা যে অসম্ভব __ তা বুঝিয়ে দেয়াই এই বাক্যটির উদ্দেশ্য । আল্লাহ্র রাস্তায় যারা শহীদ হয়েছেন তারা মৃত নন। মহিমাবিত জীবনের অধিকারী তারা । ইবনে মাজা ও বাগবী বলেছেন, হাসান সনদে তিরমিজী এবং বিশুদ্ধ সনদে ইবনে খুজাইমা উল্লেখ করেছেন, হজরত জাবের বিন আবদুল্লাহ্ বলেছেন, একবার রসুলে পাক স. আমাকে দেখে বললেন, জাবের! তুমি বিষন্নচিত্ত কেনো? আমি বললাম, আমার পিতা শহীদ হয়েছেন। তাঁর সন্তান-সন্ততি, সম্পদ সব কিছুই পড়ে থাকলো । রসুল স. বললেন, আমি কি তোমাকে জানাবো না, তোমার পিতা কীভাবে আল্লাহ্র সানিধ্যপ্রাপ্ত হয়েছেন? আমি বললাম, হে আল্লাহ্র রসুল, জানিয়ে ধন্য করুন। তিনি স. বললেন, আল্লাহ্ কারো সঙ্গে কথা বললে পর্দার আড়াল থেকে কথা বলেন। কিন্তু তোমার পিতাকে জীবিত করে আল্লাহ্ অন্তরালবিহীন বাক্যলাপ করেছেন। বলেছেন, বান্দা, বলো, অভিলাষ কী? আমি তোমার অভিলাষ পূর্ণ করবো। তোমার পিতা বললেন, হে আমার প্রতিপালক, তুমি আবার আমাকে পৃথিবীতে পাঠাও যেনো আমি পুনরায় তোমার রাস্তায় শহীদ হতে পারি। আল্লাহ বলেছেন, আমার সিদ্ধান্ত চিরন্তন । মৃত্যুর পর পুনরায় পৃথিবীবাস আমার বিধান নয়। বর্ণনাকারী বলেছেন, এ সমস্ত শহীদদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, “যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে কখনোই মৃত মনে করিও না।' মুসলিম, আহমদ, আবু দাউদ, হাকেম এবং বাগবী, হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, উহুদের শহীদগণের বূহকে আল্লাহতায়ালা সবুজ পাখির মধ্যে স্থাপন করলেন। পাখিরা জান্নাতের নির্বরিনীর পানি পান করে, জান্নাতের ফল ভক্ষন করে, ইচ্ছামতো উড়াল দেয়। ফিরে ফিরে এসে বিশ্রাম গ্রহণ করে আল্লাহর আরশের সোনালী বিভায়। এই চিরস্থায়ী সুখ সন্দ্শনে পাখিরা বললো, এই আনন্দের সংবাদ আমাদের সম্প্রদায়ের মানুষদেরকেও দেয়া হোক, যেনো তারাও আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সুযোগ অনেষণ করতে পারে । আল্লাহ বললেন, আমি তাদেরকে এই সংবাদ জানিয়ে দিব। আল্লাহতায়ালার এই ঘোষণায় শহীদগণ পুলকিত হলেন । আল্লাহতায়ালা তখন এই আয়াত অবতীর্ণ করলেন। এরকমও বলা যেতে পারে, শহীদগণের পৃথিবীবাসী আত্ীয় স্বজন পার্থিব নেয়ামত আস্বাদনকালে আক্ষেপ করে বলে যে, তারা যদি বেচে থাকতো তাহলে আমাদের মতো নেয়ামত ভোগ করতে পারতো । তখন এই আয়াত নাজিল হয়। “মৃত মনে করিওনা” __ এই সন্বোধন রসুলে পাক স. কে করা হয়েছে। অথবা শহীদগণের আত্মীয় স্বজনকে কিংবা মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তাফসীরে মাযহারী/৩৬২ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।