তোমার গর্দতটির প্রতি লক্ষ্য কর; কারণ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিব। আর অস্থিগুলির প্রতি লক্ষ্য কর, কিভাবে সেগুলিকে সংযোজিত করি এবং মাংস দ্বারা ঢাকিয়া দেই।' যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল তখন সে বলিয়া উঠিল, 'আমি জানি যে আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান ।” ধ্বংসস্তূপে পরিণত নগরটি ছিলো বায়তুল মুকাদ্দাস ৷ অথবা বস্তি হারকিল। এ ঘটনা আগে বর্ণনা করা হয়েছে । নগরে উপনীত ব্যক্তি ছিলেন আরমিয়া ৷ হজরত ইবনে ইসহাক বলেন, আরমিয়া হলেন খিজির আ. কিন্তু হাকেম, হজরত আলী ক. এবং ইসহাক বিন বশির, হজরত আবদুল্লাহ্ বিন সালাম রা. থেকে বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, তিনি আরমিয়া ছিলেন না। ছিলেন উযায়ের আ.। মুজাহিদ এই ঘটনাকে নমরুদের ঘটনার সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করেছেন৷ তাতে মনে হয় ওই ব্যক্তি কোনো কাফের ছিলো। কিন্তু মুজাহিদের ব্যাখ্যাটি ভুল। কেননা কাফের এ রকম সম্মান পাওয়ার উপযোগী নয়। যদি এ রকম বলা হয়, সে কাফেরই ছিলো কিন্তু কুদরতের নিদর্শন দেখার পর মুমিন হয়েছে তবে আমি বলবো, ওই ব্যক্তি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তাই সে এ মতন সম্মান পেতে পারে না। এখানে দুটি ঘটনা একত্রিত হয়েছে। যে ব্যক্তি প্রতি পদে প্রতি মুহূর্তে নিজের দুর্বলতা প্রকাশ করে, তার কাছে দ্বিতীয় বার জীবিত হওয়া আশ্চর্যজনক তো মনে হবেই । বীর্য হতে মানুষ এবং বীজ হতে বৃক্ষ _- এ রকম তো অহরহই হচ্ছে। তবু কি তা বিস্ময়কর নয়! সেই ব্যক্তিটি নগরটিকে প্রাণচঞ্চল দেখতে চাইলো এবং দোয়া করলো । তার দোয়া কবুলও হলো। মোহাম্মদ বিন ইসহাক, হজরত ওহাব বিন মুনাব্বাহ রা. থেকে বর্ণনা করেছেন, আল্লাহতায়ালা হজরত আরমিয়া আ. কে বনি ইসরাইলের বাদশাহ নাশিয়া বিনআম ওয়াসের সাহায্যার্থে প্রেরণ করলেন। নাশিয়া ছিলেন পুণ্যবান। হজরত আরমিয়া তার নিকট আল্লাহর পয়গাম নিয়ে গেলেন। যখন বনি ইসরাইলদের অপরাধ প্রবণতা বেড়ে গেলো, তখন আল্লাহ হজরত আরমিয়া আ. কে ওহির মাধ্যমে জানালেন, বনি ইসরাইলদেরকে বিপদপ্রস্ত করা হবে। এক জালেমকে তাদের জন্য নির্ধারণ করা হবে। যে তাদের অনেক লোককে ধ্বংস করবে৷ এ কথা শুনে হজরত আরমিয়া ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তখন তাকে জানানো হলো, যতক্ষণ তুমি নির্দেশ না করবে ততক্ষণ আমি তাদেরকে ধ্বংস করবো না। আরমিয়া খুশী হলেন। তিন বৎসর অতিবাহিত হলো। বনি ইসরাইলদের অবাধ্যতা বেড়েই চললো । ওহিও আসতে লাগলো কম। বাদশাহ তাদেরকে কয়েকবার তওবা করার পরামর্শ দিলেন । কিন্তু তারা মানলো না। তখন বাবেলের বাদশাহ বখত নসর তার সেনাবাহিনী নিয়ে বনি ইসরাইলের দিকে তাফসীরে মাযহারী/৩৬ ূ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।