করেছিলো আর বদর যুদ্ধে আমরা মুশরিকদের সম্তর জনকে হত্যা এবং সত্তর জনকে বন্দী করেছিলাম। আমি বলি, বন্দীদেরকে হত্যা করাই ছিলো আল্লাহতায়ালার অভিপ্রেত। মুসলমানেরা তাদেরকে হত্যাও করতে পরতো । হত্যা করাই সমীচীন ছিলো। ফিদইয়া গ্রহণ করে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি ছিলো আল্লাহতায়ালার অভিপ্রায়বিরোধী । উহুদ যুদ্ধে যখন মুসলমান বাহিনী পর্যুদস্ত হলো , তখন কেউ কেউ বলতে লাগলেন, এরকম হলো কেনো? আল্লাহতায়ালা তো মুসলমানদেরকে বিজয় দান করতে প্রতিশ্রুতিবদ্ধ । তাদের মধ্যে আল্লাহর রসুলও উপস্থিত। এই আয়াতে আল্লাহতায়ালা এই সন্দেহের নিরসন করছেন। খভিত নয়, সামগ্রিক দৃষ্টিতে বিষয়টি অনুধাবন করতে বলেছেন। বদর ও উহুদ যুদ্ধের ফলাফল সম্পর্কে একই সঙ্গে চিন্তা করলে ছ্বিধা-সন্দেহ আর থাকে না। বিজয় দানের সঙ্গে দুটি শর্ত ছিলো __ ধৈর্য্য এবং তাকওয়া । বদর যুদ্ধের সময় এই শর্তদয় প্রতিপালিত হয়েছিলো বলেই যুদ্ধের ফলাফল ছিলো মুসলমানদের পক্ষে । উহুদে শর্ত দু'টি থেকে ব্ঘলন ঘটেছিলো। তাই আল্লাহতায়ালার অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। অতএব এই পরাজয়ের গ্লানি যে তোমাদের কারণেই তা ভালোভাবে বুঝে নেয়া উচিত। তোমরা বলছো, আল্লাহর রসুল উপস্থিত থাকা সত্ত্বেও এহেন বিপদ আপতিত হবে কেনো? তোমরা বিপদকে রসুলের সঙ্গে সম্পর্কিত করতে চাচ্ছো, অথচ ভেবে দেখা উচিতঃরসুলের উপস্থিতির কারণেই তোমাদের শেষ রক্ষা হয়েছে। তার উপস্থিতি আল্লাহতায়ালার অনুগহ বই অন্য কিছু নয়। আল্লাহ তার রসুলকে নির্দেশ করছেন এই কথাটি জানিয়ে দিতে যে, সবর ও তাকওয়ার শর্ত প্রতিপালিত হয়নি বলেই তোমাদের এই দুরবস্থা । ইবনে আবী হাতেম হজরত ওমর বিন খাত্তাবের উক্তি উল্লেখ করেছেন এ যুদ্ধে পর্ষুদস্ত করা হয়েছে। ফিদইয়া গ্রহণ করে তাদেরকে ছেড়ে দেয়ার কারণে উহুদ যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হন, মুসলমান বাহিনী বিপর্যস্ত হয় এবং রসুল স. এর সামনের দাত শহীদ হয়। তার পবিত্র মস্তক ও অবয়ব হয় রক্তাক্ত। ইমাম বাগবী হজরত আলী থেকে বর্ণনা করেন, হজরত জিব্রাইল রসুলুল্লাহ স. কে বললেন, বন্দীদেরকে ফিদইয়া নিয়ে ছেড়ে দেয়া হয়েছে, এই সিদ্ধান্তটি আলুাহতায়ালার অপছন্দ। আল্লাহর হুকুম অনুযায়ী আপনি আপনার রীদেরকে হত্যা করা অথবা ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছিলেন। তারা বলেছিলো, হে আল্লাহর রসুল! এরা তো আমাদের স্বজন। আমরা বরং ফিদইয়া গ্রহণ করে তাদেরকে ছেড়ে দেই। ফিদইয়ার এই সম্পদ আমাদেরকে শক্রর বিরুদ্ধে অধিক শক্তিশালী হতে সাহায্য করবে । তাদেরকে ছেড়ে দিলে তাদের সমসংখ্যক মুসলমান শহীদ হবে জেনেও তারা বলেছিলো, তাফসীরে মাধখরী/৩৫৮ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।