ধারণা লাভ করতে পারে এবং এই মহান রসুলের জন্যে ধন্য এবং গৌরাবাৰিত হতে পারে। হজরত সালমান বর্ণনা করেছেন, রসুল স. আমাকে বললেন, আমার প্রতি ঘৃণা পোষণ কোর না। আমি আরজ করলাম, হে আল্লাহ্র রসুল! আমি এরকম কেমন করে করবো? আল্লাহতায়ালা তো আপনার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করেছেন। রসুল স. বললেন, আরবদের প্রতি ঘৃণা পোষণ করলেই আমার প্রতি ঘৃণা পোষণ করা হবে । এই হাদিস তিরমিজি বর্ণনা করে বলেছেন, হাদিসটি হাসান। কোনো কোনো আলেম ধারণা করেন, এখানে ইমানদারগণ বলতে সকল ইমানদারদের বোঝানো হয়েছে । তিনি আরব হন অথবা অনারব। যেমন অন্য এক আয়াতে বলা হয়েছে, 'লাকৃদ জায়াকুম রসুলুম মিন আনফুসিকুম ।' __ এখানে মানব সম্প্রদায়ের মধ্য থেকে রসুল নির্বাচনের কথা বলা হয়েছে৷ অর্থাৎ রসুল মানব সম্প্রদায়তৃত। তিনি ফেরেশতা কিংবা অন্য কোনো সম্প্রদায়ভূত নন। মানুষের জন্য মানুষের ভিতর থেকেই নবী নির্বাচিত হওয়া যুক্তিযুক্ত । যেমন, আল্লাহ বলেছেন, “পৃথিবীতে যদি স্বাভাবিকভাবে ফেরেশতারা বিচরণ করতো, তবে আমি তাদের জন্য আসমানের ফেরেশতাকেই রসুল হিসাবে পাঠাতাম ।' নবী আল্লাহর আয়াত পাঠ করে শোনান । মানুষের অন্তরকে ভুল বিশ্বাস থেকে এবং গায়েরুল্লাহর ইবাদত করার স্পৃহা থেকে পরিশুদ্ধ করেন। মানুষের ভিতর বাহির পবিত্র করেন। তিনি আল্লাহর কিতাব থেকে শিক্ষা দান করেন এবং হিকমতের তালিম দেন। নবীর এই কর্মকান্ড জারি হওয়ার পূর্বে সুস্পষ্ট বিভ্রান্তি ছাড়া মানুষের জন্য অন্য কিছুই অবশিষ্ট ছিলো না। সুরা আলে ইমরান ঃ আয়াত ১৬৫ ৬০৯৪ 87059555855 এগগ5 ০5৬9৮5৩৪45৩), 5935৯ 0 যখন তোমাদের উপর মুসীবত আসিয়াছিল, যাহার ছ্িগুণ তোমরা ঘটাইয়াছিলে, তখন কি তোমরা বলিয়াছিলে “ইহা কোথা হইতে আসিল?' বল, “ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে;' আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান । ইমাম আহমদ, বোখারী, মুসলিম এবং নাসাঈ, হজরত বারা"র এরকম উক্তি উল্লেখ করেছেন যে, উহুদ যুদ্ধে মুশরিকেরা আমাদের সত্তর জনকে শহীদ তাফসীরে মাযহারী/৩৫৭ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।