রসুল স. তাদেরকে গণিমত দেননি । কিন্তু এটাকে খেয়ানতও বলা যায় না। নবীকে খেয়ানতকারী বলা জায়েয নয়। হজরত কাতাদা বলেছেন, আমাদের নিকট বর্ণনা পৌছেছে যে, সাহাবীগণ কেউ হয়তো গণিমতের মাল খেয়ানত করে থাকবেন। এই আয়াত নাজিল হয়েছে তাদের সম্পর্কেই । কবীর পুস্তকে তিবরানী সুদৃঢ় সনদের মাধ্যমে ইবনে আব্বাসের উক্তি এ মতো উল্লেখ করেছেন যে, রসুল স. কতিপয় সৈন্যকে কোনো এক জায়গায় পাঠালেন। তারা অকৃতকার্য হয়ে ফিরে এলেন। পুনরায় পাঠালেন । পুনরায় তারা ফিরে এলেন। কারণ ছিলো, তারা হরিণের মস্তক পরিমাণ একটি স্বর্ণখন্ড খেয়ানত করেছিলেন । তখন এই আয়াত নাজিল হয়েছে। যে খেয়ানত করবে কিয়ামতের দিন সে তার খেয়ানতসহ উপস্থিত হবে। কালাবী বলেছেন, দোজখে খেয়ানতকৃত বস্তুর আকৃতিতে কোনো বস্তু প্রস্তুত করে রাখা হবে! খেয়ানতকারীকে বলা হবে, নিচে নেমে গিয়ে ওই বস্তুটি নিয়ে এসো। সে নিচে গিয়ে ওই বস্তুটি পিঠে করে নিয়ে উঠে আসবে । তখন বস্তুটি পড়ে যাবে । পুনরায় তাকে হুকুম দেয়া হবে তলদেশে গিয়ে বস্তুটি নিয়ে এসো। এভাবেই চলতে থাকবে তার অবরোহন ও আরোহন (আল্লাহই জানেন এ অবস্থা কতোদিন ধরে চলবে)। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, খয়বর অভিযানে আমরা রসুল পাক স. এর সঙ্গে উষ্ট্রারোহী হয়ে গমন করেছিলাম । ওই যুদ্ধ থেকে গণিমত হিসাবে সোনা বূপা কিছু পাওয়া যায়নি । পাওয়া গিয়েছিল উট, কাপড় ও অন্যান্য সামগ্রী । আমরা এক ঘাটিতে পৌছলে মোদয়াম নামক এক হাবশী গোলাম রসুল স. এর উটের হাওদা নামানোর সময় তীরবিদ্ধ হলো । মোদয়াম ছিলো রসুল স.কে হেবা কৃত রেফায়াহ্ বিন জায়েদের গোলাম । তীরবিদ্ধ হয়ে মৃত্যুমুখে পতিত হলো মোদয়াম। কে তীর মেরেছিলো তা জানাও সম্ভব হলো না। সাহাবীগণ দোয়া করলেন, তার জন্য বরকতপূর্ণ জান্নাত নসীব হোক । রসুল স. বললেন, কখনোই নয়। সে খয়বর যুদ্ধের গণিমত থেকে ছোট একটি কন্বল নিয়েছিলো, যা তার প্রাপ্য ছিলো না। সে তার জন্য আগুণ প্রজ্বলিত করেছে। এই কথা শুনে এক ব্যক্তি দু'টি চামড়ার টুকরা এনে রসুল স.এর সামনে পেশ করে বললেন, এই টুকরা দু"টিও আগুনের (যদি ফেরত না দিতাম তবে এই টুকরা দুটিই হতো আমার জন্যে প্রজবলিত আগুন)। বাগবী । বোখারী ও মুসলিমে হজরত আবু হোরায়রার মাধ্যমে বর্ণিত হাদিসে এসেছে, কোনো এক ব্যক্তি মোদয়াম নামক গোলামকে রসুল স. এর নিকট হাদিয়া স্বরূপ প্রেরণ করেছিলো । হজরত ইয়াজিদ বিন খালেদ জুহুনী বর্ণনা করেছেন, খয়বর অভিযানকালে এক জনের মৃত্যু হলো। সাহাবীগণ তার কথা রসুল স. কে জানালেন । রসুল স. তাফসীরে মাযহারী/৩৫৩ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।