Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

দিন সে তাহা লইয়া আসিবে । অতঃপর প্রত্যেককে যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণ মাত্রায় দেওয়া হইবে । তাহাদের প্রতি কোন জুলুম করা হইবে না। 0 আল্লাহ্‌ যাহাতে রাজী, যে তাহারই অনুসরণ করে সে কি উহার মত যে আল্লাহের ক্রোধের পাত্র হইয়াছে এবং জাহান্নামই যাহার আবাস? এবং উহা কত নিকৃষ্ট পরিণামস্থল! 0 আল্লাহের নিকট তাহারা বিভিন্ন স্তরের; তাহারা যাহা করে আল্লাহ্‌ তাহার ্র্টা। নবীর জন্য অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করা সম্ভব নয়। গোপন করা অর্থ গণিমতের সম্পদ গোপন করা বা খেয়ানত করা । মোহাম্মদ বিন ইসহাক বলেছেন, এখানে গোপন করার অর্থ ওহি বা প্রত্যাদেশ গোপন করা। অর্থাৎ লোভ, ভয় অথবা সুবিধার কারণে ওহির কোনো অংশ বিশেষকে গোপন করা নবীর জন্য বৈধ নয়। কোনো কোনো আলেম লিখেছেন, কতিপয় প্রতাপশালী ব্যক্তি তাদের অধিকারবহির্ভত দাবী পেশ করে গণিমতের সম্পদপ্রার্থী হলো, তখন এই আয়াত অবতীর্ণ হয়। উদ্দেশ্য এই যে, বিধানবহির্ভীতভাবে কোনো দলকে গণিমত দেয়া অথবা বঞ্চিত করা নবীর জন্য শোভনীয় নয়। গণিমতের সুষম বন্টন জরুরী । বর্ণনা করেছেন তিরমিজি, আবু দাউদ, হজরত ইবনে আব্বাস থেকে । তিরমিজি বলেছেন বর্ণনাটি হাসান । বদর যুদ্ধে গণিমতের মাল থেকে একটি নকশী লাল চাদর হারিয়ে গিয়েছিলো । কেউ কেউ ধারণা করেছিলেন, চাদরটি রসুলপাক স. নিয়েছেন। তখন এই আয়াত নাজিল করে আল্লাহতায়ালা জানালেন যে, মালে গণিমতের খেয়ানত করা নবীর জন্য দুরস্ত নয়। কালাবী এবং মুকাতিল বলেছেন, উহুদের যুদ্ধলনধ গণিমত সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে৷ তীরন্দাজ বাহিনীর সদস্যরা তাদের অবস্থানস্থল পরিত্যাগের সময় বলেছিলেন, মনে হচ্ছে রসুল স. এ রকম বলেছেন যে, যে ব্যক্তি যে বস্তু সংগ্রহ করবে সেটা তারই । তারা ধারণা করছিলেন, বদরের মতো এবারও মনে হয় গণিমতের সকল মাল বন্টন করা হবে না। এ রকম চিন্তাই তাদেরকে গণিমতের দিকে ধাবিত করেছিলো! পরে রসুল স. যখন বলেছিলেন, আমি কি তোমাদেরকে একথা বলিনি যে, আমার পুনরাদেশ না পাওয়া পর্যন্ত স্থান ত্যাগ কোর না। তখন তারা বলেছিলেন, আমাদের অন্য সাথীরা তো সেখানেই দীড়িয়েছিলেন। রসুল স. বলেছিলেন, তোমরা মনে করেছো গণিমতের মাল খেয়ানত করা হবে। যথাবন্টন হবে না। এই সময় এই আয়াত নাজিল হয়। মুসানিফ গ্রন্থে ইবনে আবী শাইবা এবং জুহাকের মাধ্যমে ইবনে জারীরের মুরসাল বর্ণনায় এসেছে, রসুল স. কিছুসংখ্যক গুপ্তচর নিযুক্ত করেছিলেন । গণিমতের মাল বন্টন করা হয়েছিলো তাদের অনুপস্থিতিতে । তখন এই আয়াত নাজিল হয়েছে। তাফসীরে মাযহারী/৩৫২ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।