Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ٥١٨
📝 نص 📖 PDF

সমস্ত লোক যারা দেহে দাগ দেয় না, যাদু মন্ত্র পড়ে না এবং শুভাশুভ নির্ণয় করে না; তারা তাদের প্রতিপালকের প্রতি নির্ভরশীল । বোখারী ও মুসলিম । ইমরান বিন হোসেন থেকে বাগবীও এ রকম হাদিস লিপিবদ্ধ করেছেন। হজরত ওমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, তোমাদের প্রতি আল্লাহ্‌- তায়ালার অধিকার অনুসারে যদি তাওয়ানুল করতে সমর্থ হও, তবে আল্লাহ্‌ তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যে রকম দান করেন পাখিদেরকে। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় অন্ন অন্েষণে বের হয় ৷ আর বিকালে ফিরে আসে পরিতৃপ্ত হয়ে ৷ তিরমিজি, ইবনে মাজা । হজরত ইবনে আব্বাসের বর্ণনা থেকে এ রকম ধারণার সৃষ্টি হয় যে, বস্তুসামশ্রী পরিত্যাগ করে আল্লাহ্‌র প্রতি নির্ভর করাই তাওয়ান্ুল। যেমন, আঘাতপ্রাপ্ত হলে এ জন্য কাউকে দোষী সাব্যস্ত না করা। আমি বলি, এ রকম সন্দেহের সুযোগ এখানে নেই। দ্রব্যসামথ্রী পরিত্যাগ করা তাওয়ান্ুল নয় বরং এ সবের প্রতি ভরসা না করা তাওয়ান্ধুল। পরামর্শবিনিময়ও এক প্রকারের দ্রব্যসামগ্রীর মতো, যা গ্রহণ করতে হবে কিন্তু এর প্রতি সম্পূর্ণ নির্ভর করা যাবে না। বস্তুসামধীর মাধ্যম গ্রহণ তাওয়াকুলবিরোধী নয়৷ বিনা হিসাবে বেহেশতীগণ বস্তু সামগ্রীর মাধ্যম গ্রহণ করেন না __ এর অর্থ অতিরিক্ত অথবা মাকরূহ বস্তু সমূহকে তারা পরিত্যাগ করেন। জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজনীয় বিষয়সমূহ পরিত্যাগ করা কারো পক্ষেই সম্ভব নয়। যেমন, পানাহার, প্রয়োজনীয় পরিচ্ছদ । নামাজ রোজাও জান্নাতে প্রবেশ করার কারণ বা মাধ্যম । কিন্তু নামাজ রোজা প্রতিপালন করা জরুরী ৷ জ্ঞাতব্য গ্রন্থকার বলেন, হজরত ইবনে আব্বাসের বর্ণনায় বলা হয়েছে, এই আয়াতে হজরত আবু বকর এবং হজরত ওমরের নিকট থেকে পরামর্শ নেয়ার হুকুম দেয়া হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, এই আয়াত হজরত আবু বকর ও হজরত ওমরের শানে নাজিল হয়েছে। রসুল স. এরশাদ করেছেন, তোমরা দু'জনে একমত্য স্থির করলে আমি তার বিরোধিতা করবো না। ইবনে ওমরের বর্ণনায় এসেছে, হজরত আবু বকর একবার ওমরকে বললেন, যুদ্ধের ব্যাপারে রসুল স. পরামর্শ গ্রহণ করেছেন৷ তুমিও পরামর্শ গ্রহণ করো। জুহাক বলেছেন, হজরত ওমর পরামর্শ গ্রহণ করতেন । এমনকি রমণীদের নিকট থেকেও । যারা তাওয়ান্ুুল করেন, আল্লাহ্‌ তাদেরকে ভালোবাসেন | আল্লাহ্‌র ভালোবাসা সর্বোত্তম নেয়ামত । তাওয়াকুলকারীদেরকে আল্লাহই সাহায্য করেন এবং দ্বীন-দুনিয়ার সংশোধন দানে ধন্য করেন। অন্য আয়াতে আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “আল্লাহ্র উপরে ভরসাকারীদের জন্য আল্লাহই যথেষ্ট ৷ হাদিসে তাফসীরে মাযহারী/৩৫ ৃঁ ॥|॥11.011100117.001

— صفحة ٣٥٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.