7) এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহেরই নিকট তোমাদিগকে একত্র করা হইবে । জীবন ও মৃত্যুতে সফর এবং জেহাদের কোনো অধিকার নেই। জীবন-মৃত্যুর নিরক্কুশ অধিকার কেবল আল্লাহতায়ালার । সকল কার্যকারণের স্রষ্টা তিনিই । সফর ও জেহাদ যদি মৃত্যুর কারণ বলে প্রতিভাত হয়, তবে তাতে চিন্তিত হওয়ার কী আছে? বরং এ রকম মৃত্যু আল্লাহতায়ালার রহমত ও মাগফিরাত অর্জনের সহায় । এবং আল্লাহতায়ালার রহমত, মাগফিরাত পৃথিবীর সকল বৈভব অপেক্ষা নিঃসন্দেহে উত্তম । পরকালের কল্যাণাকাঙ্থীদের জন্য পরিত্যাজ্য পৃথিবীর জন্য আক্ষেপ নিরর্থক । যারা স্বাভাবিকভাবে মৃত্যুমুখে পতিত হয় এবং যারা শাহাদাতের অবিনশ্বর গৌরব লাভে ধন্য হয় -_- সকলকে আল্লাহ্র সকাশেই উপস্থিত হতে হবে। এর জন্য পৃথিবীর জীবনে সকল চেষ্টা ও সাধনাকে আল্লাহ্র মহব্বত অর্জনার্থে নিয়োজিত করতে হবে, যাতে নির্ধারিত মৃত্যুর মাধ্যমে পৃথিবীর বন্দীত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ্র মাহবুবিয়াতের স্থায়ী সৌভাগ্য লাভ সহজ হয়। _. সুজন ইরাদ £ারাক ১৫৯ __ ___ - 1৮:63 কু] তে 4০৯৪ ৯৮ ০5 ১৮:58 ৮54545075 রত ৩ (৮5881058253 (১9159255৮45 এ ৫ পর্ণ 82 ০০৪15940615 95959 0) আল্লাহের দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল-হৃদয় হইয়াছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তুমি তাহাদিগকে ক্ষমা কর এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজে-কর্মে তাহাদের সহিত পরামর্শ কর এবং তুমি কোন সংকল্প করিলে আল্লাহের প্রতি নির্ভর করিবে; যাহারা নির্ভর করে আল্লাহ্ তাহাদিগকে ভালবাসেন । যারা রসুল স. এর হুকুম পালনে শৈথিল্য প্রদর্শন করেছিলেন, রসুল স. তাদের প্রতি রুষ্ট হননি বরং কোমল আচরণ করেছিলেন । এই কোমলতা আল্লাহতায়ালার দান। ভুল বুঝবার পর এমনিতেই অন্তর অনুতাপে জর্জরিত হতে থাকে । ওই সময়ে তাদেরকে ক্ষমার ভাবা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করাই বাঞ্ছনীয় ৷ তাফসীরে মাযহারী/৩৪৮ ূ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।