Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

মুনাফিক আবদুল্লাহ্‌ ইবনে উবাই এবং তার সঙ্গীদের অনুসরণ না করার জন্য নির্দেশ এসেছে এই আয়াতে । হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোনো সম্প্রদায়ের অনুসারী ব্যক্তিকে ওই সম্প্রদায়ভূত বলেই গণ্য করা হবে। এই হাদিস হজরত ইবনে ওমর থেকে আবু দাউদ এবং হজরত হোজায়ফা থেকে তিবরানী মারফু হিসাবে বর্ণনা করেছেন। কুফরী ও মুনাফিকির অনুসরণ থেকে বিরত থাকা ফরজ । এ ধরনের অনুসরণ কুফর পর্যন্ত উপনীত করায় । তারা আমাদের সঙ্গে থাকলে মরতো না __ এ ধরনের কথা তকদীরের প্রতি বিশ্বাসকে বিনষ্ট করে। তকদীর অস্বীকার করা কুফরী। এই উম্মতের কৃদরিয়া ফেরকার বিশ্বাসও এরকম তকদীরের প্রতি আস্থা তাদের নেই৷ এই আয়াতে “তাহাদের ভ্রাতাগণ' বলতে সফর কিংবা যুদ্ধে নিহতদেরকে বোঝানো হয়েছে। যারা এখনো জীবিত তাদেরকে লক্ষ্য করেও এই শব্দটির উল্লেখ করা হতে পারে। আমি বলি, “তাহাদের ভ্রাতাগণ' বলতে তাদের সম্মুখে উপস্থিত ব্যক্তিদেরকেই বোঝানো হয়েছে। যারা মৃত তারাও এই সম্বোধনের অন্তর্তৃত। কারণ, কোনো দলের কিছু সংখ্যক লোক যদি কোনো ক্রিয়ার কর্তা হয়, তবে ওই ক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ দলটি সম্পৃক্ত হয়ে যায়৷ যারা যুদ্ধবিজয়ী (গাজী) তারা মুনাফিকদের ভ্রাতা হলেও মুনাফিক নন। আল্লাহতায়ালার নির্দেশ এই যে, কোনো অবস্থাতেই যেনো বিশ্বাস ও বক্তব্যকে মুনাফিকির অনুকূল না করা হয়। আল্লাহ্তায়ালা যেমন জীবন দান করেন, তেমন মৃত্যুও ঘটান। সফর অথবা জেহাদ না করলে হায়াত বাড়বে না। আর হায়াত শেষ না হলে ভ্রমণকালে অথবা যুদ্ধরত অবস্থায় মৃত্যু আসবে না। আয়াতের শেষে, 'তোমরা যাহা করো আল্লাহ্‌ তাহার দ্রষ্টা' একথা বলে মুমিনদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। উদ্দেশ্য এই যে, কাফেরদের বিশ্বাস ও আচরণের অনুসরণ তার দৃষ্টির আওতা বহির্ভূত নয়। সুতরাং সাবধান! সুরা আলে ইমরান $ আয়াত ১৫৭, ১৫৮ 25 [রা ঠপপ 5 পু পা» রি ৩ £:522050538254:2 4 /৩৮-৯০৬০ ০৬১৪৪ 9 নি 7) তোমরা আন্লাহের পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে যাহা তাহারা জমা করে, আল্লাহের ক্ষমা এবং দয়া তাহা অপেক্ষা শ্রেয় । ূ তাফসীরে মাযহারী/৩৪ ৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।