Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহতায়ালার বিশেষ রহমত বর্ষণের সময় সুফিয়ায়ে কেরাম তন্ত্রাভিভূতির এই মগ্নতা লাভ করেন। এই মগ্নতা আল্লাহ্‌ ব্যতীত অন্য সকল কিছুর সম্পর্ক ছিন্ন করে দেয়। হজরত আনাসের মাধ্যমে ইমাম বোখারী বর্ণনা করেছেন, হজরত আবু তালহা বলেছেন, উহ্থদ প্রান্তরে আমরা সারিবদ্ধ হয়ে ছিলাম । আমাদেরকে এমন এক তন্দ্রা আচ্ছাদিত করলো যে, আমরা বার বার চেতনাচ্যুত হচ্ছিলাম ৷ হাত থেকে তলোয়ার পড়ে যাচ্ছিলো । সামান্য চৈতন্য হতেই তলোয়ার তুলে নিচ্ছিলাম । আবার পড়ে যাচ্ছিলো । আবার তুলে নিচ্ছিলাম । হজরত সাবেত ও হজরত আনাসের মাধ্যমে আরো বর্ণিত হয়েছে, হজরত আবু তালহা বলেছেন, আমি মাঝে মাঝে মাথা উঠিয়ে দেখছিলাম, এমন কেউই নেই যিনি তন্দ্রাচ্ছন্রতার কারণে টলে টলে পড়ছিলেন না। মুনাফিকদের অবস্থা ছিলো অন্যরকম । তন্দ্ৰাচ্ছন্নতা ও মগ্নতা তাদেরকে এতোটুকু প্রভাবান্নিত করেনি । মগ্রতার প্রশান্তি থেকে বঞ্চিত ছিলো তারা । তারা তাদের অপবিত্র ধারণায় এই ভেবে ক্ষতবিক্ষত হচ্ছিলো যে, আল্লাহ্‌ মোহাম্মদকে সাহায্য করবেন না । কখনো ভাবছিলো মোহাম্মদ যদি নবীই হতেন তাহলে নিহত হতেন না। কখনো আক্ষেপ করছিলো, আল্লাহ বিজয়ের ওয়াদা করেছিলেন কিন্তু আমরা তো তার কিছুই পেলাম না। এক বর্ণনায় এসেছে, বনী খাজরাজ গোত্রের কতিপয় সাহাবীর শাহাদাতের সংবাদ শুনে আবদুল্লাহ্‌ বিন উবাই এরকম বলেছিলো । মুনাফিকরা একথা ভেবেও বিক্ষুদ্ধ হচ্ছিলো যে, কেনো আমাদেরকে পীড়াপিড়ি করা হচ্ছে। কবে আমরা বাধ্যবাধকতা থেকে মুক্ত হতে পারবো । ইবনে রাহওয়াইহ্‌, হজরত আবদুল্লাহ ইবনে জোবায়ের থেকে বর্ণনা করেছেন, হজরত জোবায়ের বলেছেন, আমরা রসুল স. এর সঙ্গে উহুদ প্রান্তরে আতংকিত অবস্থায় ছিলাম । এমন সময় আল্লাহ আমাদেরকে তন্দ্রামগ্ন করলেন। মগ্ণতার কারণে সকলেরই চিবুক বুকের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ছিলো । তন্দ্াচ্ছন্নতার মধ্যে আমি স্বপ্রে দেখলাম, মা*তাব বিন কুশায়ের বলছেন 'লাও কানা লানা মিনাল আমরি শাইয়ুম্ মা কুতিল্না হাহুনা ।' তার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ্তায়ালা 'ছুম্মা আনযালা আলাইকুম থেকে ওয়াল্লাহু আলিমুম বিজাতিস্‌ সুদুর" পর্যন্ত নাজিল করলেন । মুনাফিকেরা বলেছিলো, বিজয়ের প্রতিশ্রুতি আর প্রতিপালিত হলো কোথায়? বরং আমাদের অনেকেই নিহত হলেন । আমাদেরতো মতামত দেয়ার অধিকারই নেই। আমরা মদীনা থেকে বের না হলে শক্রপক্ষ আমাদেরকে এভাবে হত্যা করতে পারতো না। তাদের এই মনোভাবকে স্পষ্ট করে দিয়ে আল্লাহতায়ালা তার রসুলকে জানালেন, হে নবী আপনি বলে দিন, মৃত্যুর সময় ও স্থান নির্ধারিত । যথাসময়ে মৃত্যু অবশ্যই উপস্থিত হবে, তোমরা আপন গৃহে অবস্থান করলেও তাফসীরে মাযহারী/৩৪৪ ূ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।