Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে ইমরান ঃ আয়াত ১৫৩ ৩৬৫৮৪ ৬৮৩5৩5৩৩১৫2 5৮4৮১565785 246৩৫ ০৮০৭ 0) স্বরণ কর তোমরা যখন উপরের দিকে পালাইতেছিলে এবং পিছনে কাহারও প্রতি লক্ষ্য করিতেছিলে না যদিও রসুল তোমাদিগকে পিছন দিক হইতে আহবান করিতেছিল। পরে তিনি তোমাদিগকে দুঃখের উপর দুঃখ দিলেন যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহা বিশেষভাবে অবহিত। উপরের দিকে পলায়ন করার অর্থ পাহাড়ে আরোহন করা। পাঠভিন্নতার কারণে সমতল ভূমিতে নেমে যাওয়া অথবা দূরে চলে যাওয়া, এরকমও অর্থ হতে পারে। ইমাম বাগবী লিখেছেন, দু'রকম অবস্থাই হয়েছিলো । কেউ সমতল ভূমিতে দূর ব্যবধানে চলে গিয়েছিলেন এবং কেউ কেউ উঠে গিয়েছিলেন পাহাড়ে । কেউ কারো দিকে তাকানোর ফুরসত পাচ্ছিলেন না। রসুল স. আহবান করছিলেন, হে আল্লাহ্‌র বান্দাগণ ৷ আমার দিকে এসো। আমি আল্লাহ্‌র রসুল। যে আমার দিকে আসবে, সে জান্নাতের অধিকারী হবে । এই দুঃখ-কষ্টের উপর আরো দুঃখ-কষ্ট অবতীর্ণ করলেন আল্লাহতায়ালা । দুঃখের উপরে দুঃখ অর্থ ক্রমাগত আঘাত, পরাজয়ের বিষন্নতা, শত্রু পক্ষের বিজয়োল্লাস এবং রসুল স. এর শাহাদাতের মর্ম্ুদ প্রচারণা । কোনো কোনো আলেম বলেছেন, প্রথম দুঃখ হচ্ছে গণিমত হস্তচ্যুত হওয়া । পরের দুঃখ হচ্ছে শক্র দ্বারা আক্রান্ত হওয়া,অথবা প্রথম দুঃখ আঘাত প্রাপ্ত হওয়া এবং দ্বিতীয় দুঃখ রসুল পাক স. এর শাহাদাতের সংবাদ পাওয়া । একত্রিত হওয়ার আহবান জানাতে জানাতে রসুল পাক স. একটি কংকরময় স্থানে পৌছলেন। সেখানে ছিলেন কতিপয় মুসলমান সৈন্য । বিপর্যস্ততা, বিশৃঙ্খলা এবং ভীতিবিহবলতার কারণে তারা প্রথমে রসুলে পাক স. কে চিনতেই পারলেন না। একজন তীর নিক্ষেপ করতে উদ্যত হলেন । তিনি স. বললেন, আমি আল্লাহ্‌র রসুল। সম্বিত ফিরে পেলেন তীরা। রসুল স. কে অক্ষত দেখে আনন্দিত হলেন। রসুল স.ও ক্ষুদ্র বাহিনীটিকে পেয়ে খুশী হলেন! ধনুর্ধর বাহিনীর সদস্যদের অবস্থানচ্যুত হওয়া এবং সেই সাথে অনেকের শাহাদাৎ প্রাপ্তির সংবাদ রসুল স. তাফসীরে মাযহারী/৩৪১ ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।