কাফেররা পরাস্ত হওয়ার পরও তোমরা স্থান ত্যাগ করতে পারবে না। গণিমত সংগ্রহের এইতো সুযোগ । আবদুল্লাহ্ এবং তার স্বল্লসংখ্যক সমর্থকেরা বললেন, আমরা রসুল স. এর হুকুম মোতাবেকই থাকবো । এই পরিস্থিতিটিকেই আল্লাহতায়ালা এভাবে উপস্থাপনা করেছেন যে, তোমরা সাহস হারিয়েছিলে । যুদ্ধাবস্থানে থাকা না থাকা নিয়ে বাদানুবাদে লিপ্ত হয়েছিলে। দেখিয়েছিলে গণিমতের প্রতি আকৃষ্ট হওয়ার মতো অবাধ্যতা । কাফেরদের পরিত্যক্ত সম্পদকে ধরে নিয়েছিলে বিজয় বলে। তাই কাফেরদের পুনরাক্রমণের মাধ্যমে পরীক্ষা আপতিত হয়েছিলো তোমাদের প্রতি । হজরত আবদুল্লাহ্ বিন মাসউদ বলেছেন, আমি রসুলুল্লাহ স. এর সাধীদের মধ্যে পৃথিবীপ্রাপ্তির লোভ দেখিনি । উহুদ প্রান্তরের কতিপয় সাহাবীর শিথিলতার এই ঘটনাটি ছিলো সাময়িক এবং শিক্ষণীয় বিষয় । এটা ছিলো এমন এক পরীক্ষা যার মাধ্যমে বাস্তবসম্মত জ্ঞান লাভ হয়। উদ্দেশ্য ছিলো, পরীক্ষার প্রতিকূলতার মাধ্যমে মুমিনগণ যেনো পৃনঃপবিত্রতা লাভে সক্ষম হন। এখানে আরেকটি বিষয় লক্ষ্যণীয় যে, কোনো বাহিনীর কতিপয় সদস্যের শিথিলতার শাস্তি আপতিত হয় সম্পূর্ণ বাহিনীর উপর । আল্লাহতায়ালার এই বিধানের হিকমত এই যে, এই শাস্তি যেনো শৈথিল্য প্রদর্শনকারীদের জন্য ক্ষতিপূরণ এবং দৃঢ়তা অবলম্বনকারীদের জন্য অধিক পৃণ্য অর্জনের কারণ হয়। মুমিনদের প্রতি আল্লাহতায়ালা অত্যন্ত অনুগ্রহশীল। আল্লাহ্ ইচ্ছা করলে তাদের স্বলনকে শাস্তি ব্যতিরেকেই ক্ষমা করে দিতে পারেন৷ আর যদি শাস্তি দেন তবুও তা অনুগ্রহই । কারণ, এই শাস্তির উদ্দেশ্য, অবাধ্যতার অপরিচ্ছন্নতা থেকে বিশুদ্ধ করা। ইমাম বাগবী হজরত আলী থেকে বলেছেন, আমি তোমাদের নিকট ওই বরকতপূর্ণ আয়াতটি বিবৃত করছি, যা রসুল স. আমাদেরকে জানিয়েছেন। আয়াতটি এই - “ওয়ামা আসাবাকুম মিম মুসিবাতিন ফা বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়া'ফু আ'ন কাসীর ।" রসুলে পাক স. এরশাদ করেছেন, হে আলী ! এই আয়াতের তাফসীর শুনে নাও, রোগ-ব্যাধি অথবা পার্থিব বিপদাপদ তোমাদের আমলের কারণেই আসে । পৃথিবী ও আখেরাত দুই স্থানে শাস্তি দেয়া আল্লাহতায়ালার মাদার অনুকূল নয়। কারো অপরাধের শাস্তি পৃথিবীতে না দিলে আখেরাতে শাস্তি দান সম্পূর্ণতই তার ইচ্ছানির্ভর। তাফসীরে মাযহারী/৩৪০ ৃ ॥|11.911100119.001
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।