Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সে বলিল, “আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইবাহিম বলিল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদয় করান, তৃমি উহাকে পশ্চিম দিক হইতে উদয় করাও ।' অতঃপর যে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেলো। আল্লাহ সীমালংঘনকারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। এই আয়াতটি কাফের বাদশাহ নমরুদের নির্বুদ্ধিতা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। নমরুদই প্রথম ব্যক্তি যে রাজাসনে বসে খোদাই দাবী করেছে। আল্লাহ তাকে বিশাল রাজত্ব দান করেছিলেন। তার অকৃতজ্ঞতা প্রকাশের কারণ এটাই । আরবীয় প্রবাদে রয়েছে, “তুমি আমার শত্রুতা করছো কারণ আমি তোমার উপকার করেছি মোতাজিলা সম্প্রদায় বলে, আল্লাহ কাফেরদেরকে রাজ ক্ষমতা দেন না। এই আয়াত তাদের বিরুদ্ধে প্রমাণ। বাগবী লিখেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন চারজন । এর মধ্যে দু'জন ইমানদার এবং দু'জন কাফের। মুমিন বাদশাহ্‌ ছিলেন নবী সোলায়মান আ. এবং জুলকারনাইন ৷ আর কাফের সম্রাট দু'জন হচ্ছে নমরুদ ও বখতে নসর । যখন ইব্রাহিম আ. মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন তখন নমরুদ তীকে বন্দী করেছিলো । পরে বন্দিশালা থেকে তাকে বের করে সে জিজ্ঞেস করলো, তোমার প্রতিপালক কে? হজরত ইব্রাহিম আ. বললেন, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। দ্বিতীয় বর্ণনায় আছে, যখন তাকে প্রজ্লিত অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ্তায়ালাই তাকে হেফাজত করলেন। এদিকে নমরুদের রাজত্বে দেখা দিলো দুর্ভিক্ষ । মানুষেরা খাদ্যের জন্য নমরুদের কাছে ভীড় জমালো। নমরুদ প্রশ্ন করতে লাগলো, তোমার প্রতিপালক কে? উত্তর হ্যা বাচক হলে নমরুদ তার সাথে কেনাবেচা করতো । এ সময় হজরত ইব্রাহিম আ. তার নিকট গেলেন প্রশ্রের উত্তরে তিনি বললেন, আমার আল্লাহ্‌ জীবন দান করেন ও মৃত্যু নিশ্চিত করেন । নমরুদদ প্রত্যুত্তোর করতে পারলো না। ফেরার পথে তিনি একটি বালুময় টিলার নিকটে গেলেন এবং ঘরের লোকদেরকে সান্ত্বনা দেয়ার জন্য কিছু বালু থলিতে ভরে নিলেন। এরপর ঘরে এসে শুয়ে পড়লেন । তার স্ত্রী থলি খুলে দেখলেন, তার মধ্যে রয়েছে উত্তম আটা। সেই আটা দিয়ে তিনি আহার্য প্রস্তুত করে হজরত ইব্রাহিম আ. এর সামনে হাজির করলেন। হজরত ইব্রাহিম বললেন, আহারের আয়োজন হলো কেমন করে? স্ত্রী বললেন, আপনিই তো আটা এনেছেন। হজরত ইব্রাহিম আল্লাহ্তায়ালাকে কৃতজ্ঞতা জানালেন। নমরুদের ধারণা ছিলো, সমস্ত কিছু আপনা হতেই হয় এবং বিলয়ও হয় আপনাআপনি | নমরুদের আরো ধারণা ছিলো, জ্ঞানীরা তাদের আপন কাজের স্রষ্টা । যেমন এই উম্মতের মোতাজিলা ও রাফেজীদের ধারণা । সে দু'জন লোককে ডেকে এনে একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিলো এবং বললো, দেখো আমি জীবন দান করি ও মৃত্য তাফসীরে মাযহারী/৩৪ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।