Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

করলে অর্থাৎ মুনাফিক কিংবা আবু সুফিয়ানের দলের নিকট নিরাপত্তা প্রার্থী হলে তারা তোমাদেরকে তাদের ধর্মমতের দিকে নিয়ে যাবে। তখন তোমাদের ক্ষতিগ্রস্ততা ও ব্যর্থতা ভিন্ন অন্য কিছু লাভ হবে না। আল্লাহই তোমাদের অভিভাবক । তিনিই সর্বোর্তম সাহায্যকারী । সুতরাং কাফেরদের সঙ্গে হদ্যতা স্থাপন করা থেকে বিরত থাকো । যুদ্ধ শেষে ষোলই শাওয়াল তারিখে আবু সুফিয়ান এবং তার অনুসারীরা মক্কা প্রত্যাবর্তনকালে আক্ষেপ করতে লাগলো, কাজটাতো আমরা ভালো করিনি । প্রথম দিকে তো আমরাই তাদেরকে অধিক হারে নিহত করেছি। তারা আমাদেরকে প্রতিহত করতে পারেনি । পশ্চাদাপসরণ করেছিলো । অথচ আমরা তাদেরকে পূর্ণপর্যুদস্ত করার আগেই ফিরে এলাম । এখন ফিরে গিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে আসাই বাঞ্ছণীয় ৷ পুনরাক্রমণের এই ইচ্ছাকে আল্লাহতায়ালা অপসারিত করে দিলেন। তাদের অন্তরে ঢেলে দিলেন মুসলমান বাহিনীর আতংক । এই প্রসঙ্গটিকে ইঙ্গিত করেই নাজিল হয়েছে নিঙ্গের আয়াত। রা রর 22০2৮ ০০ 81 বি + ৪ রিপা 2 রা 69০১155-5555158891৯১৯ ০ ৬ পা ৮৩ শি মি 7 ১৮৫ ০৩-১8)০8৮530৩1445-591৩%5 রি 5 সত্য প্রত্যাখ্যানকারীদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, যেহেতু তাহারা আল্লাহের শরীক করিয়াছে, যাহার সপক্ষে আল্লাহ কোন সনদ পাঠান নাই। জাহান্নাম তাহাদের আবাস ; কত নিকৃষ্ট আবাসস্থল সীমালংঘণকারীদের। যখন কাফের বাহিনী পুনরাক্রমণের পরিকল্পনা করছিলো, তখন আল্লাহ্‌ তাদের অন্তরকে ভীত-সন্ত্স্ত করে দিলেন। কারণ তারা মুশরিক (অংশীবাদী)। তাদের অংশীবাদীতার পক্ষে কোনো প্রমাণ নেই। যেমন প্রমাণ রয়েছে রসুল স. এর প্রতি অবতীর্ণ ওহির। আল্লাহতায়ালার প্রমাণ অবলম্বনকারীরাই সাহায্যপ্রাপ্ত। তাই আল্লাহতায়ালা মুশরিকদের অন্তরে ভীতি ঢেলে দিয়ে প্রমাণ অবলম্বনকারীদেরকে সাহায্য করেছেন। সীমালংঘনকারীদের প্রকৃত বসবাসস্থল জাহান্নাম ৷ এখানে সীমালংঘনকারীদেরকে চিহিত করা হয়েছে জালেম শব্দ দ্বারা। এই শব্দটির মধ্যে রয়েছে আল্লাহতায়ালার অসন্তোষের প্রমাণ । অংশীবাদীতা জুলুম । আবাসস্থল হিসাবে দোজখের স্থায়ী নির্ধারণ এই জুলুমের কারণেই । তাফসীরে মাযহারী/৩৩৮ ূ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।