Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

) এবং কত নবী যুদ্ধ করিয়াছে, তাহাদের সাথে বহু রব্বানী ছিল। আল্লাহের পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়াছিল তাহাতে তাহারা হীনবল হয় নাই, দুর্বল হয় নাই এবং নত হয় নাই। আল্লাহ্‌ ধৈর্যশীলদিগকে ভালবাসেন। উৎসাহব্যঞ্জকতাশোভিত এই আয়াতে মুসলমানদেরকে জানিয়ে দেয়া হয়েছে যে, মুত্যু অবধারিত এবং তা সঠিক সময়েই এসে পড়বে । এক মুহূর্ত আগেও নয়, পরেও নয় । গনিমতের মালের প্রতি ধাবিত হওয়ার ইঙ্গিত করে বলা হচ্ছে, পৃথিবীকামীদেরকে পৃথিবী-ই যৎকিঞ্চিত দেয়া হয়। আর আখেরাতকামীদের দেয়া হয় আখেরাত। আর যারা কৃতজ্ঞ ও দৃঢ়প্রতিষ্ঠ তাদের জন্য রয়েছে প্রকৃত বিনিময় । আমি বলি, এই বাক্যের উদ্দেশ্য এই যে, যারা কৃতজ্ঞ তাঁদেরকে দুনিয়া কিংবা আখেরাত নয়, অন্য কোনো মহামর্যাদামন্ডিত বিনিময় প্রদান করা হবে যার সম্যক পরিচয় জ্ঞান ছ্বারা পরিমাপ করা যায় না। এই বিনিময় আল্লাহ্তায়ালা স্বয়ং। এই বিনিময় ধারণাতীত। জ্ঞাতব্য ঃ কৃতজ্ঞদের মনোভঙ্গি হতে হবে এরকম -_ “তোমাকে যে চিনতে পেরেছে সে তাঁর জীবন, পরিবার পরিজন, বংশমর্যদা, কোনো কিছুই ভ্রুক্ষেপ করে না। প্রেমোন্মাদনায় পূর্ণনিমক্জিত করার পর তুমি তাকে দান করো উভয় কাল __ পৃথিবী ও পরবর্তী পৃথিবী । তোমার প্রেমবিভোরতাই উভয় জগতের কামুস গ্রন্থে বলা হয়েছে, কৃতজ্ঞতা (শোকর) অর্থ অনুগ্রহরাজী সম্পর্কে সম্যক পরিচয় লাভ। হজরত আনাস বিন মালেক বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, আখেরাত অর্জনই যার একমাত্র উদ্দেশ্য হয়, আল্লাহ্‌ তার অন্তরকে দুনিয়া অন্বেষণ থেকে অমুখাপেক্ষি করে দেন। তার উদ্িগ্ুতাকে অপসারিত করেন। দুনিয়া নত হয়ে যায় তাঁর কাছে। আর যার উদ্দেশ্য হয় কেবল দুনিয়া অনেষণ, আল্লাহ্‌ তার সামনে উপস্থাপন করেন অসহায়তা ও উদ্ধিগ্রতা। তার দুনিয়ার অর্জন অতি ন্যুন। আল্লাহ্তায়ালা তার জন্য এই ন্যুনতাকেই নির্ধারণ করে দিয়েছেন। ইমাম বাগবী। হজরত ওমর বিন খাত্তাব বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমল নিয়তের প্রতি নির্ভরশীল ! মানুষ যে রকম নিয়ত করে, সে রকমই পায়। কাজেই ষার হিজরত হবে আল্লাহ্‌ ও তার রসুলের দিকে, সে তার আল্লাহ্‌ ও রসুলের বলেই গণ্য হবে। আর যার হিজরতের উদ্দেশ্য থাকবে দুনিয়া লাভ কিংবা কোনো রমণীকে বিবাহ করা, সে হবে সেই দিকেরই । বোখারী ও মুসলিম । পূর্বের অনেক নবী যুদ্ধ করেছেন। তীদের সাথী ছিলেন বহুস আল্লাহ্প্রেমিক রেব্বানীগণ)। হজরত ইবনে আব্বাস, মুজাহিদ ও কাতাদা বলেছেন, রব্বানীগণ অর্থ অসংখ্য সাহায্যকারী । হজরত ইবনে মাসউদ বলেছেন, তাফসীরে মাযহারী/৩৩৫ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।