Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আমাকে রসুল স. এর সকাশে হাজির করা হোক। আল্লাহতায়ালার অশেষ কৃতজ্ঞতা । আমি দেখলাম যুদ্ধের বিভীষিকা তখন স্তিমিতপ্রায়। হজরত কাতাদা বিন নোমানের চোখে আঘাত লেগেছিলো । একটি চোখ নেমে এসেছিলো গন্ডদেশের উপর । রসুল স. তার পবিত্র হাতে চোখটিকে যথাস্থানে বসিয়ে দিলেন। ফলে এমন অবস্থা হলো যেনো তার চোখে কিছুই হয়নি। যুদ্ধের প্রান্তর থেকে ফিরে আসছিলেন রসুল স.। পথে দেখা হলো উবাই বিন খালফ্‌ জামাহীর সাথে । সে বললো, আমার হাত থেকে বেঁচে যেতে পারলে আল্লাহ্‌ যেনো আমাকে না বীচায় (এখন আমি তোমাকে অবশ্যই হত্যা করবো)। সঙ্গী সাহাবীগণ আরজ করলেন, আমরা কি প্রতিশোধ গ্রহণ করবো (তোকে হত্যা করবো)? রসুল স. বললেন, না। থাক। উবাই নিকটতর হয়ে বললো, আমার একটি কালো রং এর মাদি ঘোড়া আছে তাকে আমি প্রতিদিন একপাত্র যব খাওয়াই । ওই ঘোড়ায় চড়ে আমি তোমাকে হত্যা করবো । রসুল স. বললেন, পারবে না। বরং আমিই তোমাকে হত্যা করবো রসুল স. হারেস বিন সামাহণ্র নিকট থেকে একটি ব্বল্ম নিয়ে উবাই এর স্কন্ধে আঘাত করলেন। উবাই ঘোড়া থেকে পড়ে গেলো এবং চতুষ্পদ জন্তুর মতো ছটফট করতে করতে বললো, মোহাম্মদ আমাকে মেরে ফেললো ! তার সঙ্গীরা বললো, ঘাবড়াচ্ছো কেনো আঘাত তো অতি সামান্য? সে বললো, তোমরা জানো না (মোহাম্মদের কোপানল কতো ভয়াবহ)। এ আঘাত রবিয়া এবং মোজার গোত্রের উপর আপতিত হলে তাদের জনপদের সমস্ত মানুষই মরে যেতো । আমি তোমাকে হত্যা করবো, এরকম কথাতো কেউ কোনোদিন আমাকে বলেনি । এরপর বেশী সময় অতিবাহিত হয়নি । যন্ত্রনাদগ্ধ উবাই সেরফ নামক স্থানে পৌছেই মরে গেলো । বোখারী, হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন এরকম, যাকে নবী পাক স. হত্যা করেছেন এবং যে ব্যক্তি রসুল স. এর পবিত্র অবয়ব রক্তাক্ত করে দিয়েছিলো, তাদের উপর আপতিত হয়েছে আল্লাহ্র কঠিনতম গজব। ইতিহাসবেত্তাগণ লিখেছেন, রসুল স. এর শহীদ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই হতবিহ্বল হয়ে গেলেন মুসলমানেরা । কেউ কেউ বললেন, চলো আবদুল্লাহ্‌ বিন উবাই এর নিকটে যাই । সে আমাদের জন্য আবু সুফিয়ানের নিকট থেকে নিরাপত্তা লাভের ব্যবস্থা করে দিবে। কেউ কেউ হতবাক হয়ে বসে রইলেন। মুনাফিকেরা বলতে শুরু করলো, মোহাম্মদ নিহত হলে তোমরা বসে থাকবে কেনো? আগের ধর্মেই ফিরে যাও। হজরত আনাস বিন মালেকের চাচা হজরত আনাস বিন নজর বললেন, শোনো সকলে! রসুলুল্লাহ শহীদ হয়েছেন। কিন্তু তাঁর প্রতিপালক তো চিরঞ্জীব ৷ আল্লাহ্‌র রসুলই যদি শহীদ হয়ে যান, তবে তোমরা আর বেঁচে আছো কেনো? যে উদ্দেশ্যে তিনি যুদ্ধ করেছেন, তোমরাও . তাফসীরে মাযহারী/৩৩৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।