Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

পতাকাধারী | ইবনে কামিয়া তাকে শহীদ করে দিলো । সে ভেবেছিলো রসুল স.ই শহীদ হয়েছেন। সে তৎক্ষণাৎ তার বাহিনীতে ফিরে গিয়ে বললো, আমি মোহাম্মদকে হত্যা করেছি। কে যেনো তখন চিৎকার করে বলতে লাগলো, মোহাম্মদ স. কে মেরে ফেলা হয়েছে। এই চিৎকার ছিলো ইবলিসের । তিবরানী, হজরত আবু উমামার মাধ্যমে লিখেছেন, রসুল স. বললেন, আল্লাহ্‌ ইবনে কামিয়ার মূলোচ্ছেদ করুন। বদদোয়ার প্রতিক্রিয়া প্রকাশিত হলো । আল্লাহ্‌ একটি পাহাড়ী বকরীকে তার বিরুদ্ধে লাগিয়ে দিলেন। সেই বকরী শিং দ্বারা আঘাত করতে করতে তাকে ছিন্র বিচ্ছিন্ন করে দিলো । রসুল স. অবস্থান বদল করে প্রশস্ত স্থানে যেতে চাইলেন। দুটি রণবন্ত্র পরিহিত ছিলেন তিনি। তাই সহজে উঠতে পারছিলেন না। হজরত তালহা তাকে উঠিয়ে নিলেন এবং প্রশস্ত একটি স্থানে পৌছলেন। রসুল স. বললেন, তালহা নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। ওদিকে কাফের বাহিনীতে আনন্দের হিল্লোল । হিন্দা ও তার সঙ্গিনীরা শহীদগণের নাক ও কান কেটে নিলো । সেসব দিয়ে হিন্দা তৈরী করলো হার। হজরত হামজার কলিজা বের করে চিবাতে লাগলো সে। এদিকে রসুল স. ডাক দিলেন, হে আল্লাহ্‌র বান্দাগণ! উঠে এসো । তার ডাক শুনে সেখানে তিরিশজন এসে উপস্থিত হলেন। তারা বলতে লাগলেন, আমাদের উপরে আঘাত এসে পড়ুক । আপনি নিরাপদে থাকুন। শান্তিতে থাকুন । কাফেরদের উপুর্যপরি আক্রমণ প্রতিহত করলেন সকলে মিলে । তুখোড় তীরন্দাজ সা'দ বিন আবী ওয়াক্কাস এতো অধিক তীর নিক্ষেপ করলেন যে, একে একে ছয়টি ধনুক ভেঙে গেলো । তীরাধার থেকে তীর বের করে দিচ্ছিলেন রসুল পাক স. স্বয়ং। তিনি বললেন, নিক্ষেপ করো। তোমার উপর কোরবান হোক আমার মাতা পিতা । বোখারী । তীর নিক্ষেপে হজরত আবু তালহা ছিলেন অত্যন্ত ক্ষিপ্র ৷ তিনিও দুই তিনটি ধনুক ভেঙে ফেললেন । তীরবাহী কাউকে দেখলে তিনি ক্রমাগত বলে যাচ্ছিলেন, আবু তালহার জন্য তীর বের করে দাও। তার তীর নিক্ষেপের লক্ষ্যস্থল বারবার দেখছিলেন রসুল স. ৷ অতি দ্রুত তীর বর্ষণ করছিলেন তিনি ৷ এক সময় তার তীর শেষ হয়ে গেলো । আবু দাউদ তায়ালুসি এবং ইবনে হাব্বান, হজরত আয়েশার মাধ্যমে বর্ণনা করেছেন, হজরত আবু বকর বলেছেন, ওই সময়ে তালহার কারণেই হেফাজতে ছিলেন রসুলে পাক স.। মোহাম্মদ বিন ওমর বর্ণনা করেছেন, হঠাৎ হজরত তালহা মাথায় আঘাত পেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটলো। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন । হজরত আবু বকর পানি ছিটিয়ে দিলেন। সংজ্ঞা ফিরে আসতেই হজরত তালহা উদ্বেগাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, রসুলে পাক স. এর কী হয়েছে? হজরত আবু বকর বললেন, ভালো আছেন। হজরত তালহা বলেছেন, তাফসীরে মাযহারী/৩৩২ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।