তখনও লুষ্ঠনরত। খালেদ বিন অলীদ রসুলুল্লাহ স. কে বেষ্টনকারী বাহিনীকে আক্রমণ করলো । ছত্রভঙ্গ হয়ে গেলেন তীরা। কেউ কেউ শহীদ হলেন। গণিমতের মাল এবং বন্দী সবকিছুই হাতছাড়া হয়ে গেলো মুসলমানদের ৷ দিনের প্রথমাংশে যদিও ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছিলো কিন্তু শেষাংশে পশ্চাদাপসরণে বাধ্য হলেন মুসলমানেরা । ব্রিধাবিভক্ত অবস্থা তখন মুসলমান বাহিনীর । কেউ শহীদ। কেউ আহত । আবার কেউ পশ্চাদাপসরণ করে আত্মরক্ষায় রত। ইমাম বায়হাকী হজরত মেকদাদের বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে, ওই পবিত্র সত্তার শপথ! যিনি রসুল স. কে সত্য সহ প্রেরণ করেছেন । তিনি স. তার আপন অবস্থানে অটল ছিলেন । একটুও হটেন নি। অতিসত্ত্র সাহাবীদের একটি ক্ষুদ্র দল তার নিকটে এসে একত্রিত হলেন । তারা ছিলেন পনের জন মাত্র। মুহাজিরদের আটজন -_ হজরত আবুবকর, ওমর, আলী, তালহা, জোবায়ের, আব্দুর রহমান বিন আউফ, সা'দ বিন আবী ওয়াক্কাস এবং আবু উবাদা বিন জাররাহ্ (রাদিআল্লাহু আনহুম)। সাতজন আনসারী সাহাবী ছিলেন __ হাব্বাব বিন মুনজার, আবু দাজানা, আসেম বিন সাবেত, হারেস বিন সুময়া, সহল বিন হানীফ, মোহাম্মদ বিন মুসলিমা এবং সা"দ বিন মুআজ (রাদিআল্লাহু আনহুম)। কোনো কোনো বর্ণনায় সা*দ বিন মুআজের স্থলে সা'দ বিন উবাদার কথা বলা হয়েছে। কাফেরদের পক্ষ থেকে প্রচন্ড আক্রমণ এসে পড়লো এই ক্ষুদ্র বাহিনীটির উপর। দিশাহারা অবস্থা সকলের । কিন্তু নিঃশংকচিত্ত রসুলে পাক স. সহজ সাহসিকতার সঙ্গে কখনো তীর নিক্ষেপ করছেন, কখনো নিক্ষেপ করছেন পাথর। আব্দুর রাজ্জাক, জুহুরীর মুরসাল বর্ণনা উল্লেখ করেছেন এরকম, রসুল স. সতেরটি আঘাত পেলেন । ওতবা বিন ওয়াক্কাস রসুল স. এর প্রতি চারটি প্রস্তর নিক্ষেপ করেছিলো । প্রস্তরাঘাতে রসুল স. এর সামনের নিচের মাড়ির রুবাইয়া নামক দীতটি ভেঙে গেলো । জখম হয়ে গেলো নিঙ্গের ওষ্ঠাধার ৷ হাফেজ বলেছেন, ওই পবিত্র দীতটি ছিলো কেটে নেওয়া ও চিবানোর দাতের মধ্যবর্তী একটি দাত। হাতেব বিন বোলতা বলেছেন, আমি ওতবাকে হত্যা করেছি এবং তার দেহচ্ছিন্ মস্তক রসুল স. এর খেদমতে হাজির করে দিয়েছি । রসুল স. আমার এই খেদমতে আনন্দিত হয়েছিলেন এবং আমার জন্য দোয়া করেছিলেন । হাকেম । আবদুল্লাহ্ বিন শিহাব জহুরীর নিক্ষেপিত পাথর গিয়ে পড়লো রসুল স. এর পবিত্র মস্তকে ৷ তার পবিত্র মস্তক এবং পবিত্র শৃশ্র রক্তরঞ্জিত হলো। এই পাথর নিক্ষেপকারী অবশ্য পরে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন । আবদুল্লাহ্ বিন কামিয়া পাথর ছুঁড়ে রসুল স. এর গন্ডদেশ জখম করে দিলো । লৌহশিরক্ত্রানের দু'টি কড়া তার গন্ডদেশে বিদ্ধ হলো । সে হত্যা করতে উদ্যত হলো রসুল স. কে। বাধা হয়ে দাঁড়ালেন সাহাবী মুসায়াব বিন উমায়ের। তিনি ছিলেন রসুল স. এর ৃ তাফসীরে মাযহারী/৩৩১ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।