Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আলী বলেছেন, শাকিরিন অর্থাৎ 'কৃতজ্ঞচিত্ত' তারাই, যারা ছ্ীনের উপর অনড়তাসহ দন্ডায়মান, যেমন দগ্ডায়মান ছিলেন হজরত আবু বকর । হজরত আলী আরো বলেছেন, হজরত আবু বকর শাকিরিনদের সরদার । উহ্নদ যুদ্ধের কাহিনী £ রসুলে পাক স. সাতশত সৈন্য সহ উহুদ প্রান্তরে উপস্থিত হলেন । মুসলমান বাহিনীর বাম পাশের একটি গিরিপথ রক্ষা করতে নিযুক্ত হলো পঞ্চাশ জনের একটি তীরন্দাজ বাহিনী । তাদের নেতা ছিলেন আবদুল্লাহ্‌ বিন জোবায়ের ৷ শক্র সৈন্য এগিয়ে আসতে লাগলো । তাদের অগ্রবর্তী বাহিনীর নেতা ছিলো খালেদ বিন ওলীদ। পশ্চাদবর্তী বাহিনীর নেতা ছিলো ইকরামা বিন আবু জাহেল। কাফের বাহিনীর সঙ্গে অনেক মহিলাও এসেছিলো । তারা দফ বাজিয়ে কবিতা আবৃত্তি করে সৈন্যদেরকে উত্তেজিত করতে লাগলো । যুদ্ধ শুরু হলো । রসুল স. একটি তলোয়ার হাতে নিয়ে বললেন, এই তলোয়ারের হক আদায় করবে কে? শক্রদেরকে হত্যা করে রক্ত প্রবাহিত করবে কে? আবু দাজানা বিন সিমাক বিন হারসা আনসারী তলোয়ারটি গ্রহণ করলেন এবং লাল পাগড়ী মাথায় বেঁধে তলোয়ার হাতে নিয়ে বীরদর্পে এগিয়ে চললেন সামনের দিকে । রসুল স. বললেন, এরকম বীরত্বব্যাঞ্জক পদবিক্ষেপই আল্লাহ্‌র পছন্দ। ক্ষিপ্রগতিতে মুসলমান বাহিনী ঝাঁপিয়ে পড়লো কাফের বাহিনীর উপর । তারা পিছু হটতে লাগলো । কেউ কেউ নিহত হলো । বা পাশের গিরিপথ বেয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলো কাফেরদের অশ্বারোহী দল। কিন্তু মুসলমানদের তীব্র তীর বর্ষণের মুখে তারা পিছু হটতে বাধ্য হলো। হজরত আলী এগিয়ে গিয়ে মুশরিকদের বান্ডাবাহী তালহা বিন তালহাকে হত্যা করলেন। মুসলমানদের আল্লাহু আকবর রণধ্বনিতে প্রকম্পিত হলো আকাশ । কাফেরেরা ছত্রভঙ্গ হয়ে পড়লো ৷ হজরত জোবায়ের বিন আওয়াম বলেছেন, আমি দেখলাম হিন্দা এবং তার সঙ্গিনীরা দ্রুতবেগে পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছে। তাদেরকে আমি বন্দী করতে পারতাম । কাফের বাহিনীর ছত্রভঙ্গ অবস্থা দেখে বিচলিত হয়ে উঠলেন মুসলমান তীরন্দাজ বাহিনী । গণিমতের মাল সংগ্রহের জন্য তারা তাদের অবস্থান ত্যাগ করতে লাগলেন । তাদের নেতা আবদুল্লাহ্‌ বিন জোবায়ের তাদেরকে বাধা দিতে চেষ্টা করলেন। কিন্তু কে শোনে কার কথা । জেগে উঠেছে লুষ্ঠনের লোভ । মাত্র জনাদশেক তীরন্দাজ রইলেন হজরত জোবায়েরের সঙ্গে ৷ দূর থেকে সব কিছু লক্ষ্য করলো খালেদ বিন ওলীদ। সে কাফের অশ্বারোহীদেরকে একত্র করে পিছন দিক থেকে মুসলমান বাহিনীকে আক্রমণ করলো । মুসলমানদের ব্যুহ ভেঙে পড়লো । অনেকে শহীদ হলেন। স্বস্থানে থেকে বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন আবদুল্লাহ্‌ বিন জোবায়ের । কাফেররা তাকে নির্বস্্র করলো । নাক, কান ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললো । ওদিকে মুসলমানদের কেউ কেউ তাফসীরে মাযহারী/৩৩০ ূ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।