Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে মুনজির, হজরত ওমরের উক্তি লিপিবদ্ধ করেছেন এরকমভাবে -_ উহুদ যুদ্ধে আমরা রসুল পাক স. এর নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমি একটি পাহাড়ে উঠে গিয়ে এক ইহুদীকে বলতে শুনলাম, মোহাম্মদ নিহত হয়েছেন। আমি বললাম, একথা যে বলবে আমি তার শিরোশ্ছেদ করবো । এমন সময় আমি দেখলামঃরসুল স. কয়েকজনকে সঙ্গে করে ফিরে আসছেন। বায়হাকী তার দালায়েলে আবু নাধীহ্‌*র বর্ণনা থেকে লিখেছেন, এক মোহাজির কোনো এক আহত আনসারের নিকট দিয়ে যাচ্ছিলেন। আনসার সাহাবী রক্তসাগরে যেনো হাবুডুবু খাচ্ছিলেন। মোহাজের সাহাবী তাকে বললেন, এবিষয়ে কি তুমি নিশ্চিত যে, মোহাম্মদ স. শহীদ হয়েছেন? তিনি উত্তর দিলেন, মোহম্মদ স. তোমাদেরকে আল্লাহ্র পয়গাম পৌছে দিয়েছেন। তিনি শহীদ হলে হয়েছেন। তোমরা তোমাদের দ্বীনের পক্ষ থেকে জেহাদ চালিয়ে যাও। জ্ঞাতব্য £ বোখারী হজরত ইবনে আব্বাসের মাধ্যমে বর্ণনা করেছেন, (ইন্তেকালের পর) রসুলে পাক স. এর গৃহ থেকে বের হয়ে হজরত আবু বকর দেখলেন হজরত ওমর মানুষের সঙ্গে কথা বলছেন । হজরত আবু বকর বললেন, ওমর বসে যাও। অতঃপর বললেন, যারা মোহাম্মদ স. এর পূজারী তারা জেনে নিক তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহতায়ালার ইবাদত করে, তারা শুনে নাও,নিশ্চয়ই আল্লাহ্‌ চিরঞ্জীব । আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “অমা মোহাম্মাদুন ইল্লা রসুল ........ শাকিরিন।' বর্ণনাকারী বলেন, আল্লাহ্‌র কসম ! আমাদের মনে হচ্ছিলো হজরত আবু বকরের তেলাওয়াতের পূর্বে যেনো এই আয়াত নাজিলই হয়নি। তার তেলাওয়াতের পর সকলেই এই আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন । তেলাওয়াত করছেন না এমন কাউকেই পেলাম না। হজরত আবু হোরায়রা এবং ওরওয়া বলেছেন, তার খেলাফত কালে জাকাত প্রাপ্য উটের পা বাঁধার রশিও যদি কেউ দিতে অস্বীকার করে, তবে আমি তার সঙ্গে যুদ্ধ করবো। অতঃপর তিনি “অমা মোহাম্মাদুন ইল্লা রসুল' এই আয়াত শেষ পর্যস্ত তেলাওয়াত করেছিলেন। নিঙ্গে রয়েছে এই আয়াতের পূর্ণ উদ্ধৃতি । ভাফসীরে মাযহারী/৩২৮ ও ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।