Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

উপাসনাকারী ছিলো তারা। রসুল স. বললেন, তোমরা উত্তর দাও। তারা আরজ করলেন, হে আল্লাহ্‌র রসুল! আমরা কী বলবো? তিনি স. বললেন, বলো আল্লাহ্‌ সর্বোচ্চ এবং সম্মানার্থ । আবু সুফিয়ান বললো, আমাদের উজ্জা আছে তোমাদের নেই (জ্জা কাফেরদের একটি কল্পিত দেবী __ রমণীমূর্তি)। রসুল স. এরশাদ করলেন, তোমরা নিরুত্তর কেনো? সাহাবীগণ আরজ করলেন, আমরা কী বলবো? রসুল স. বললেন, আল্লাহ্‌ আমাদের মাওলা। তোমাদের কোনো মাওলা নেই। অন্য বর্ণনায় এসেছে, আবু সুফিয়ান হজরত ওমরকে বললো, নির্ভয়ে এগিয়ে এসো। রসুল স. বললেন, এগিয়ে যাও। দেখো সে কী বলে। হজরত ওমর এগিয়ে গেলেন । আবু সুফিয়ান বললো, আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞেস করছি; বল আমরা কি মোহাম্মদকে হত্যা করেছি? তুমি আমার দৃষ্টিতে ইবনে কামিয়া অপেক্ষা অধিক সত্যবাদী ও সত্য কসমকারী ৷ ইবনে কামিয়া কোরাইশদেরকে বলেছে যে, সে নাকি মোহাম্মদকে হত্যা করেছে? হজরত ওমরকে নিরুত্তর দেখে আবু সুফিয়ান পুনরায় বললো, এক বছর পর ছোট বদরে আবার তোমাদের সাথে মোকাবেলা হবে । রসুল স. বললেন, বলে দাও । আমরাও রাজি। আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মক্কাভিমুখে রওয়ানা হয়ে গেলো। হজরত ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে, আবু সুফিয়ান বললো, দিন আবর্তিত হয়। যুদ্ধ চড়ক গাছের দোলনার মতো পালাক্রমে উচু নিচু হয়। হজরত ওমর বললেন, তোমাদের ও আমাদের অবস্থা একরকম নয় । আমাদের নিহত ব্যক্তিরা প্রবেশ করবেন বেহেশতে ৷ আর তোমাদের নিহত ব্যক্তিরা অবস্থান করবে দোজবে। জুযাজ বলেন, মুসলমানরাই বিজয়ী । কেননা আল্লাহতায়ালা বলেছেন, আমাদের সৈন্যরাই বিজয় লাভ করবে । উহ্নদের সময় পরাজয়ের কারণ এই ছিলো যে, মুসলমানদের তীরন্দাজ বাহিনী রসুল পাক স. এর নির্দেশ পালনে ব্যত্যয় ঘটিয়েছিলো। যুদ্ধের জয় পরাজয়, উত্থান পতনের হিকমত এই যে, আল্লাহতায়ালা এর মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করেন যে, বিশ্বাসীরা বিপদে ধৈর্যশীল থাকেন এবং ইমানে প্রতিষ্ঠিত থেকে সম্মানার্হথ হতে পারেন। কালের জয় পরাজয় একথাই প্রমাণ করে যে, সৃষ্টি ও ধ্বংস আল্লাহতায়ালার নির্ধারিত বিধান। এর মাধ্যমে প্রমাণিত হয় কে সাচ্চা ইমানদার ৷ অবশ্যই আল্লাহতায়ালা আদি অস্তের সমস্ত কিছু জানেন। কিন্তু পুরস্কার ও তিরস্কারের উপযোগী হতে হলে বাস্তব পৃথিবীতে তা স্পষ্ট হওয়া প্রয়োজন । তাই এই উত্থান-পতন, জয়-পরাজয়। তাফসীরে ম্বাযহারী/৩২৫ ॥|॥11.91100117.001

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।