Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

এখানে জানিয়েছেন বিজয় আবর্তিত হয়। কখনো বিজয় লাভ করে এই দল, কখনো ওই দল। হজরত বারা বর্ণনা করেন, রসুল স. হজরত জোবায়ের বিন মুতইমের নেতৃত্বে পঞ্চাশজন তীরন্দাজের একটি বাহিনীকে গিরিপথে মোতায়েন করে নির্দেশ দিলেন, পুনঃর্নিদেশ না পাওয়া পর্যন্ত কেউ যেনো এই স্থান ত্যাগ না করে। বললেন, তোমরা যদি এরকম দেখো যে, পাখিরা আমাদের গোশ্ত ছিড়ে ছিড়ে খাচ্ছে, তবুও পুনরাদেশ না পাওয়া পর্যন্ত স্থান ত্যাগ কোর না । আর যদি এরকম দেখো যে, আমরা শক্রদেরকে তাড়িয়ে দিয়েছি, তবুও পুনঃনির্দেশের অপেক্ষা কোর । বর্ণনাকারী বলেন, প্রথম দিকে রসুল স. শক্রদেরকে তাড়িয়ে দিয়েছিলেন । আমি নিজে দেখলাম, মহিলারাও কাপড় চোপড় গুটিয়ে নিয়ে দ্রুতবেগে পলায়ন করছে। এ সমস্ত দেখে তীরন্দাজ বাহিনী বলতে লাগলো, দেখো তোমাদের সাথীরা বিজয় লাভ করেছে। তবে আর অপেক্ষা কেনো? আবদুল্লাহ বিন জোবায়ের বললেন, তোমরা রসুল স. এর নির্দেশ বিস্থৃত হচ্ছো। লোকেরা বললো, আল্লাহ্‌র কসম! আমরা এগিয়ে গিয়ে গণিমতের মাল সংগ্রহ করবো। একথা বলে তারা যখন নির্দেশিত স্থান ত্যাগ করলেন তখনই ঘুরে গেলো যুদ্ধের মোড় । গিরিপথ উন্মুক্ত পেয়ে অতর্কিত আক্রমণ চালালো কাফের বাহিনী । মুসলমান বাহিনী হয়ে পড়লো ছত্রভঙ্গ | রসুল স. সকলকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানালেন । তার কাছে তখন উপস্থিত ছিলেন মাত্র বারোজন সাহাবী! কাফেরদের আক্রমনে শহীদ হন সত্তরজন। বদর যুদ্ধে মুশরিকদের সত্তরজন নিহত এবং সন্তরজন বন্দী হয়েছিলো । সেই প্রতিশোধ কার্যকর করে এই যুদ্ধের প্রধান সেনাপতি তিনবার উচ্চস্বরে ডেকে বললো, তোমাদের মধ্যে মোহাম্মদ এখনো বেঁচে আছে নাকি? রসুল স. এর নির্দেশে সকলেই নিরুত্তর রইলেন। আবু সুফিয়ান পুনরায় তিনবার চিৎকার করে বললো, আবু কোহাফার ছেলে (হজরত আবু বকর) আছো নাকি? সবাই নিরুত্তর রইলেন। আবু সুফিয়ান পুনরায় চিৎকার করে বললো, খাত্তাবের পুত্র হেজরত ওমর) আছো নাকি? এবারও সে কোনো জবাব না পেয়ে তার সাথীদেরকে বলতে লাগলো, নেই । সব মরে গিয়েছে। হজরত ওমর আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার করে জানিয়ে দিলেন, হে আল্লাহ্‌র দুশমন, আল্লাহর কসম ! তুমি মিথ্যাবাদী । আমরা সবাই এখনো জীবিত। তোমার দুঃখের কাটা এখনো অটুট । আবু সুফিয়ান বললো, বদরের প্রতিশোধ দেয়া হলো । যুদ্ধ চড়ক গাছের দোলনার মতো উচু নিচুতে এবং নিচু উচুতে উঠে যায়। তোমাদের কিছু লোকের নাক, কান অথবা অন্য কোনো অঙ্গ কর্তিত হয়েছে । আমি অবশ্য এর হুকুম দেইনি । তবে একে মন্দও মনে করিনা । এরপর কাফের সেনারা সমস্বরে গেয়ে উঠলো, জয় হোবলের জয়! তাদের কল্পিত এই হোবল দেবতার তাফসীরে মাযহারী/৩২৪ পু ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।