Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “নিরুৎসাহিত হয়োনা, শক্রদের পশ্চান্ধাবণ করো। আঘাত কেবল তোমরাই পাওনি, আঘাত পেয়েছে তারাও। আল্লাহ্‌র সকাশে রয়েছে তোমাদের সওয়াব প্রাপ্তির আশা অথচ অবিশ্বাসীরা আশাহীন।' কালাবী বর্ণনা করেছেন, উহুদের বিপর্যস্ততার পর রসুল স. মুসলমানদেরকে দুশমনদের পশ্চাদ্ধাবন করতে হুকুম দিয়েছিলেন। শ্রান্ত ও বিপর্যস্ত মুসলমান বাহিনীর নিকট এই হুকুম ছিলো কষ্টকর । তাদের এ অবস্থা দেখে আল্লাহতায়ালা সান্তনা প্রদানার্থে এই আয়াত নাজিল করেছেন। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, খালিদ বিন ওলীদ ছিলেন তখন শক্রপক্ষে। তার বাহিনী অশ্বারোহী সৈন্য নিয়ে পাহাড়ে উঠে আক্রমণ করার পরিকল্পনা করছিলো । হুজুর স. তখন দোয়া করলেন, হে আল্লাহ্‌! এরা যেনো আমাদের কাছে না আসতে পারে। তোমার শক্তি ব্যতীত আমরা শক্তিহীন। মুসলমান তীরন্দাজদের একটি দল তখন উঠে গেলো পাহাড়ে । সারা রাত তারা সেখানে কাটালো এবং তীর বর্ষণের মাধ্যমে ঠেকিয়ে রাখলো মুশরিক বাহিনীকে ৷ পরে এই ব্যুহ ভেঙে পড়ায় মুসলমান বহিনী পর্যুদস্ত হয় । আল্লাহতায়ালা তাই সান্ত্বনা জানিয়ে বলেছেন, তোমরা যেহেতু মুমিন তাই তোমরাই শ্রেষ্ঠ । আপাতবিপর্যস্ততার কারণে মনংক্ষুন্ন হওয়া বা ভেঙে পড়া ইমানের অনুকূল আচরণ নয় । ৮591445795145487542551 ৬ রাড ০৫-১4-9904 0 যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে তবে অনুরূপ আঘাত উহাদেরও তো লাগিয়াছে। মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ্‌ বিশ্বাসীগণকে জানিতে পারেন এবং তোমাদের মধ্য হইতে কতককে সাক্ষী করিয়া রাখিতে পারেন এবং আল্লাহ্‌ সীমালংঘনকারীদিগকে ভালবাসেন না। “কৃরহুন' এবং 'কুরহুন' শব্দ দু"টির অর্থ যথাক্রমে আঘাত এবং আঘাতের কষ্ট। এই কষ্ট কারো একচেটিয়া নয়। উহুদে যেমন মুসলমানেরা জখম হয়েছেন, তেমনি ইতোপূর্বে বদরে আঘাতপ্রাপ্ত হয়েছিলো কাফেরেরা । আল্লাহতায়ালা তাই ৃ তাফসীরে মাযহারী/৩২৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।