তার নির্দেশ ও নিষেধাজ্ঞা প্রতিপালন । আয়াতের শেষে উল্লেখিত হয়েছে “ওয়াহুম ইয়ালামুন' - এর অর্থ তারা জেনে শুনে অপরাধ করেনা । জুহাক বলেছেন, “ওয়াহুম ইয়ালামুন' অর্থ তারা আল্লাহ্কেই মাগফিরাতের মালিক মনে করে । হোসাইন বিন ফজল বলেছেন, তারা জানে যে, এ কাজের মালিক আল্লাহ্ । তিনিই একমাত্র গোনাহ্ মাফকারী । কোনো আলেম বলেছেন, তাদের বিশ্বাস এই যে, গোনাহ যত বেশীই হোক তা আল্লাহের ক্ষমাকে অতিক্রম করার ক্ষমতা রাখেনা ৷ কেউ কেউ বলেছেন, তাদের নিশ্চিত প্রত্যয় রয়েছে, ক্ষমাপ্রার্থনা করলে আল্লাহতায়ালা ক্ষমা করে দিবেন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেছেন, কোনো ব্যক্তি গোনাহ করার পর আরজ করলো, হে আমার প্রতিপালক! আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করো । আল্লাহতায়ালা তখন বলেন, আমার বান্দা জানে যে তার পাপ ক্ষমাকারী এক প্রতিপালক আছেন । আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম । কিছুদিন পর সে আবার গোনাহ করে ফেললো । আরজ করলো, পরোয়ারদিগার আমিতো গোনাহ করে ফেলেছি। আমাকে মাফ করে দাও। আল্লাহ্ পাক বলবেন, আমার বান্দা জানে তার এক মালিক আছেন যিনি ক্ষমা করতে পারেন অথবা পাকড়াও করতে পারেন । আমি তাকে ক্ষমা করে দিলাম ৷ কিছুদিন পর আবারও পাপ করলো সে । তারপর প্রার্থনা জানালো, আল্লাহ্ আমাকে ক্ষমা করো । আল্লাহ্ তখন বলবেন, আমার বান্দা বুঝে যে, তার প্রভু তাকে ক্ষমা করতে অথবা শাস্তি দিতে সক্ষম । আমি তাকে ক্ষমা করে দিলাম । সে যা খুশী করতে পারে । বোখারী, মুসলিম। তিবরানী ও হাকেম বিশুদ্ধ সনদে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহতায়ালা বলেন, যে ব্যক্তি বিশ্বাস রাখে, আমিই গোনাহ্ ক্ষমা করার ক্ষমতা রাখি - আমি তাকে ক্ষমা করে দিই। অধিক গোনাহের পরওয়া আমি করিনা যতক্ষণ না সে আমার সাথে শরীক করে। সুরা আলে ইমরান $ আয়াত ১৩৬ পাতে ? 525৫ এ পাপা 2 ৮০৫ 5৮:2৮ ৮65০৪ পাঠ ৪৮৩৯ ৮৮০০০০৩৪৭০৮ ৮৪৯৪৪ )৯% পি ৯ 111 ৮1০১০ পপ পাস পা ০০১১৮৭১৯৯৮৮ ০:৬৯০৩০ঠ। 0) উহারাই তাহারা যাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। এবং কর্মে সিদ্ধদিগের পুরস্কার কত উত্তম। /৩২০ ূ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।