তখন লজ্জিত হয়ে তওবা ও ইন্তেগফার করলে ক্ষমা লাভ হয়। মুকাতিল বিন হাব্বান বলেছেন, আন্লাহ্কে স্মরণ করা অর্থ মৌখিকভাবে আল্লাহকে স্মরণ করা । আমি বলি, আল্লাহকে স্মরণ করার অর্থ নামাজ ও ইন্তেগফার (ক্ষমা প্রার্থনা)। হজরত আলী, হজরত আবুবকর থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, গোনাহ করার পর কেউ যদি উত্তমরূপে অজু করে নামাজ পড়ে নিয়ে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থী হয়, তবে আল্লাহ্ তাকে ক্ষমা করেন। তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, ইবনে হাব্বান। তিরমিজির বর্ণনায় অতিরিক্ত সংযোজন রয়েছে, অতঃপর রসুল স. পাঠ করলেন, “ওয়াল্লাজিনা ইজা ফাআলু ফাহিশাতান আও জালামু আনফুসাহুম জাকারুল্লাহ্ ........ ক্ষমা করার অধিকার কেবল আল্লাহ্র ৷ অধিকার ক্ষুন্ন হলে মানুষ কেবল অধিকার ক্ষুন্ন হওয়ার দায় থেকে অন্যায়কারীকে অব্যাহতি দিতে পারে । কিন্তু গোনাহ্ মাফ করতে পারে না। আল্লাহ্র নির্দেশ অমান্য করার নামই গোনাহ্। মানুষের অধিকার তো তার নির্দেশের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। তাই প্রকৃতপক্ষে গোনাহ হচ্ছে আল্লাহতায়ালার অধিকারের বির্ধাচরণ ৷ মানুষ যখন অন্যকে ক্ষমা করে তখন উদ্দেশ্য থাকে এই যে, এরকম করলে আল্লাহ্ও তাকে ক্ষমা করে দিবেন। ব্যাপারটা ব্যবসায়ের মতো, যেখানে ক্রেতা-বিক্রেতা উভয়েই লাভবান হয় । লাভ ও উদ্দেশ্য ব্যতীত ক্ষমা প্রদর্শন কেবল আন্লাহ্র জন্যই শোভনীয় ৷ তাই প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, আল্লাহ্ ছাড়া ক্ষমাকারী কে? সগীরা, কবীরা সব ধরনের গোনাহ্র জন্যই লজ্জিত হওয়া ও ক্ষমা প্রার্থনা করা উচিত। গোনাহ্ থেকে বিরত থাকার দৃঢ় প্রতিজ্ঞা করাও প্রয়োজন, যাতে পরবর্তী স্বলন থেকে মুক্ত থাকা সন্ভব হয়। রসুল স. এরশাদ করেছেন, ক্ষমাপ্রার্থনাকারী সীমালংঘনকারী নয়, যদিও তার দ্বারা প্রতিদিবসে সত্তরবার গোনাহ্ সংঘটিত হয় ৷ আবু দাউদ, তিরমিজি । রসুলে পাক স. আরো বলেছেন, গোনাহে প্রতিষ্ঠিত থেকে ক্ষমাপ্রার্থনা করা আপন প্রতিপালকের প্রতি উপহাসতুল্য ! হজরত ইবনে আব্বাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন বায়হাকী ও ইবনে আসাকের। মাসআলা £ সগীরা গোনাহে সূদৃঢ় থাকা কবীরা গোনাহ্। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কবীরা গোনাহ আর গোনাহ থাকেনা যদি ক্ষমাপ্রার্থনা করা হয়। অন্যদিকে সগীরা গোনাহও কবীরায় পরিণত হয় যদি তাতে সীমালংঘন করা হয়। সীমালংঘনপরায়ণতাই কবীরা গোনাহ্। গোনাহে সীমাতিক্রম না করার কারণ হতে হবে আল্লাহ্র ভয়। স্বভাবগত অনীহা, আলস্য, লোকলজ্জা অথবা সুযোগ না পাওয়া __ এসমস্ত কারণে গোনাহ্ থেকে বিরত থাকলে পুণ্য লাভ হয় না। তবে এতে করে আল্লাহ্র আযাব থেকে মুক্ত থাকা যায়। যে গোনাহ আদৌ সংঘটিত হয় না, তার জন্য আযাব নেই। সওয়াব লাভের কারণ সওয়াবপ্রান্তির উদ্দেশ্য ও আশা । আল্লাহতায়ালার স্মরণ । তাফসীরে মাযহারী/৩১৯ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।